Connect with us

আইন - আদালত

চার মাসে ৫২ মাদক ব্যাবসায়ী আটক

Published

on

হবিগঞ্জের মাধবপুরে ২০২৫ সালের প্রথম চার মাসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৫২ মাদক ব্যাবসায়ী। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এসব ঘটনায় মাধবপুর মামলা হয়েছে ৩৩ টি। জানা যায়, চলতি বছর জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত মাধবপুর থানার পুলিশ মোট ৩০৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৪২ পিস ইয়াবা, ৭৭ বোতল ফেন্সিডিল ও ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। গত বছর একই সময়ের তুলনায় গাঁজা উদ্ধার হয়েছে প্রায় দ্বিগুণ।

জনসচেতনতা বৃদ্ধির কারণে মাদক উদ্ধারের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের মেম্বার নূরুল হাসান তপু জানান, আমাদের এলাকার ছাতিয়াইন রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে চা বাগানে আগে প্রতিদিন মাদকের আসর বসতো, এখন পুলিশের কঠোর অবস্থানের কারণে এই এলাকাসহ নোয়াপাড়া ইউনিয়ন মোটামুটি মাদকমুক্ত হয়েছে। তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি খোকন তাঁতি জানান, আগে আমাদের বাগানে মাদকসেবিদের গাড়ি ও মোটরসাইকেলের যন্ত্রনায় আমরা অতিষ্ঠ ছিলাম।

কিছুদিন আগে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এর পর থেকে পুলিশ ও বিজিবি স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মাদক নির্মূলের জন্য কাজ করেছেন। এখন মাদকসেবিদের তৎপরতা অনেক কমে এসেছে।

শাজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী জানান, পুলিশ ও বিজিবি’র তৎপরতার কারণে বর্তমানে মাদক ব্যাবসায়ী ও মাদকসেবিদের আনাগোনা অনেক কমেছে। তবে ফাঁড়ি রাস্তাগুলোতে তৎপরতা আরও বাড়ানো দরকার।

চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, ৫ আগষ্টের পরে পুলিশ ও বিজিবি’র নিষ্ক্রিয়তার সুযোগে আমাদের এলাকায় মাদকের উপদ্রব খুব বেড়ে গিয়েছিল। তবে গত কয়েকমাসে মাধবপুর থানার ওসি’র উদ্যোগে কয়েকটি উঠান বৈঠক হয়েছে এবং পুলিশ ও বিজিবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ফলে গত কয়েকমাসে মাদকের উৎপাত অনেক কমেছে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আমি দায়িত্ব নেওয়ার পর মাদক নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। হবিগঞ্জের পুলিশ সুপার এর নির্দেশনায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে জনসচেতনতা বাড়াতে তেলিয়াপাড়া চা বাগান, তেলিয়াপাড়া( নোয়াহাটি) বাজার, হরষপুর রেলওয়ে স্টেশন, মৌজপুর বাজার, পশ্চিম মাধবপুর ফুচকাবাড়ি, জগদীশপুর তেমুনিয়া সহ গুরুত্বপূর্ণ ২০ টি স্পটে উঠান বৈঠক করেছি। প্রত্যেকটি উঠান বৈঠকে আমি স্থানীয় জনসাধারণের কাছে আমার মোবাইল ফোন নাম্বার দিয়ে এসেছি। যে কোন বিষয়ে বা তথ্য দেওয়ার জন্য তারা যেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতদিন এখানে আছি কোন মাদক ব্যাবসায়ীকে শান্তিতে থাকতে দিব না। তারা মাদক ব্যাবসা ছেড়ে দিবে, নাহয় এলাকা ছেড়ে দিবে।

জালাল উদ্দিন লস্কর | মাধবপুর |

রাজনীতি3 days ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়3 days ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ4 days ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

দূর্নীতি1 week ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ2 weeks ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি3 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়3 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়3 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

দূর্নীতি3 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

Exit mobile version