মিরর বিশেষ
চৌধুরীর সাথে দুই সৈয়দের লড়াই
Published
2 years agoon
By
admin
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই সৈয়দের সাথে
এক চৌধুরীর লড়াই প্রার্থীদের জয়-পরাজয়ের নিয়ন্তা হবে চা শ্রমিক ভোটার। উপজেলায় চা বাগান রয়েছে ৫টি। এসব বাগানে প্রচার শেষ করেছে প্রার্থীরা। বুধবার (৫ জুন) ভোটগ্রহণ হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে।
ইসি সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলা ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ঘটিত। মোট ভোটার ২ লাখ ৭৩ হাজার ১৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ৩৩৪, মহিলা ভোটার ১ লাখ ৩৩ হাজার ৮৫৭ জন। ৫টি চা বাগানে মোট ভোটার ১৬ হাজার ৮৩ জন।
ইসি সূত্রে আরো জানা যায়, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী লড়াই করছেন। তারা হলেন, উপজেলার বর্তমান চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান (ঘোড়া), জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম (আনারস) ও উপজেলা আওয়ামী লীগের নেতা হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের সমর্থনে প্রার্থী সৈয়দ হাবিব উল্লাহ সূচন (শালিক পাখি)।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান ও মাধবপুর পৌর বিএনপি সভাপতি(বহিষ্কৃত)আব্দুল আজিজ (চশমা), উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও মাধবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদ আলী (বই), জগদীশপুর জেসি স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য সৈয়দ সামসুল আরেফিন রাজীব (তালা), আসাদুজ্জামান গেন্দু (টিয়াপাখি), মুফতি সুলাইমান গাজী (টিউবওয়েল), চা শ্রমিক নেতা বাবু দিরা নায়েক ধীরু (মাইক)।
এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শেলী (ফুটবল), বিএনপি মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) সেলিনা আক্তার (কলস), জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা রিনা (পদ্মফুল ), আসমা আক্তার চৌধুরী (সেলাই মেশিন)।
খোঁজ নিয়ে জানা যায়, এবার ভোটারদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে। উপজেলার বিপুল একটি অংশ ভোটারের অবস্থান চা বাগানে। ফলে এ উপজেলায় প্রার্থীদের প্রচারের মূল কেন্দ্র ছিল চা-বাগানগুলো। চা বাগানগুলোতে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পদচারণা, পোস্টার আর মাইকিংয়ে অন্য রকম পরিবেশ ছিল। চা বাগানের রাস্তাগুলোর দুই পাশে গাছের সারি। এসব গাছে লাগানো হয়েছে দড়ি। সেই দড়িতে ঝুলছে পোস্টার। বাগানের অলিতেগলিতে ঘুরে প্রার্থীরা চা শ্রমিকদের দিয়েছেন নানা প্রতিশ্রুতি।
ভোটাররা বলছেন, নির্বাচনে ঘোড়া ও আনারস প্রতীকের মধ্যে লড়াই হবে। তবে চা বাগান এলাকায় যে প্রার্থী বেশি ভোট নিজের পক্ষে আনতে পারবেন শেষ পর্যন্ত তিনিই বিজয়ী হবেন।
You may like
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
জেলে থেকেও মেয়র, এবার সংসদের পথে
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...
হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
হবিগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...