Connect with us

আইন - আদালত

‎নবীগঞ্জে নদী থেকে বালু শ্রমিকের লাশ উদ্ধার

Published

on



‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকায় কুশিয়ারা নদী থেকে রবিবার বিকেলে নিখোঁজ হওয়া এক বালু শ্রমিকের লাশ সোমবার সকাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

‎নিহত শ্রমিক মো. গোলাম রাব্বি (৩২), বরিশাল জেলার বরগুনা উপজেলার বাসিন্দা ও মরহুম আব্দুল হকের ছেলে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকাল ৩টার দিকে ওয়াহিদ এন্টারপ্রাইজের কাজে ব্যবহৃত সোহাগ এন্টারপ্রাইজের একটি নৌকা দিয়ে নদীতে বালু উত্তোলন চলছিল। নৌকার নিচে ফাটল দেখা দেয়ায় গোলাম রাব্বি নৌকাটি মেরামতের জন্য পানিতে নামেন। কিছুক্ষণ পর তিনি স্রোতের মধ্যে তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালান, কিন্তু তাকে পাওয়া যায়নি।

‎নিহতের লাশ উদ্ধার প্রসঙ্গে ফায়ার সার্ভিসের কর্মী ফখরুল ইসলাম বলেন, “অন্ধকারের কারণে রাতের সময় নদীতে অভিযান ঝুঁকিপূর্ণ ছিল। সোমবার সকাল ৯টা থেকে পুনরায় অভিযান চালিয়ে নদীর তলদেশ থেকে লাশ উদ্ধার করা হয়েছে।”

‎স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম অভিযোগ করেছেন, “দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। আমরা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবি জানাচ্ছি।”

‎ওয়াহিদ এন্টারপ্রাইজের পরিচালক ওয়াহিদুল করিম চৌধুরী জানান, “আমরা তিন দিন ধরে বালু উত্তোলন বন্ধ রেখেছি। এখানে আমাদের কোনো শ্রমিক নিখোঁজ হওয়ার প্রশ্নই আসে না।”

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা সুরতহাল তৈরি করেছি এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

দূর্নীতি2 days ago

উন্নয়নের খালে অনিয়মের ঢেউ

| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি

দূর্নীতি4 days ago

বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ

| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি

জাতীয়6 days ago

আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম

প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...

জাতীয়7 days ago

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...

জাতীয়1 week ago

অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...

জাতীয়1 week ago

হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...

জাতীয়3 weeks ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়3 weeks ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ4 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত4 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

Exit mobile version