Connect with us

জাতীয়

নবীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই রেস্টুরেন্টকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড

Published

on

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনসহ একাধিক ত্রুটির অভিযোগে দুটি রেস্টুরেন্টকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আউশকান্দি ইউনিয়নের জেবা রেস্টুরেন্ট ও হাসিখুশি রেস্টুরেন্টে পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় রেস্টুরেন্ট দুটি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করছে।
প্রতিষ্ঠানগুলোর কোনোটিরই ট্রেড লাইসেন্স নেই, কর্মীদের স্বাস্থ্য সনদও নেই। এছাড়া মেয়াদোত্তীর্ণ তেল ও বিভিন্ন সস ব্যবহার, একই ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখা এবং অপরিষ্কার পরিবেশে খাবার প্রস্তুতের মতো গুরুতর অনিয়ম পাওয়া যায়। অভিযান চলাকালে কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগও উঠে।
এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জেবা রেস্টুরেন্টের মালিক মো. লুবন মিয়াকে ৪০ হাজার টাকা এবং হাসিখুশি রেস্টুরেন্টের মালিক বেলাল আহমদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

রাজনীতি3 days ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়3 days ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ4 days ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

দূর্নীতি1 week ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ2 weeks ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি3 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়3 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়3 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

দূর্নীতি3 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

Exit mobile version