Connect with us

জাতীয়

পাগলকে মারধর : ৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

চুনারুঘাটে পাগলকে মারধরের ঘটনায় ৪ জানের বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

Published

on

হবিগঞ্জের চুনারুঘাটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে (পাগল) পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় পিতাপুত্রসহ ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার মামলাটি দায়ের করেন সাংবাদিক নুরুল আমিন।

মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মামলার আসামি মোতালিব মিয়া, তার পুত্র বকুল মিয়া, মকুল মিয়া ও সেকুল মিয়া নামের চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

শুনানিকালে ম্যাজিস্ট্রেট বলেন, বাদী মামলা না করলেও আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা করতেন। তিনিও পাগলকে মারধরের ভিডিওটি দেখেছেন বলে আইনজীবীদের জানান। বাদীপক্ষে শাহ ফকরুজ্জামানসহ ১৫-২০ জন আইনজীবী শুনানিতে অংশ নেন।

আদালত সূত্রে জানা যায়, সাংবাদিক নুরুল আমিনের পক্ষে ফি ছাড়াই মামলাটির দায়িত্ব নেন অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান। শুনানিতে ২০-২৫ জন আইনজীবী জোরালো বক্তব্য উপস্থাপন করলে বিচারক মামলাটি আমলে নেন।

মামলা বাদী সাংবাদিক নুরুল আমিন জানান, বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আব্দুল মোতালিব মাস্টারের হুকুমে তার তিন সন্তান পিটিয়ে জখম করে। এ ঘটনার একটি ভিডিও ওই দিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়; কিন্তু পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা দোকানপাট লাগিয়ে পালিয়ে যান।

তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি মামলাটি করেছেন। না হলে সমাজে এ ধরনের অপরাধ বাড়তেই থাকবে। আইনজীবীরা এ মামলায় কোনো প্রকার ফি না নেওয়ার কথা জানিয়েছেন।

আইনজীবী শাহ ফখরুজ্জামান বলেন, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সঙ্গে কারো কোনো শত্রুতা থাকতে পারে না। এটি অত্যন্ত নিন্দনীয়। বিচারক বিষয়টি গুরুত্ব দিয়ে আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

চুনারুঘাট থানার ওসি নুরে আলম জানান, গ্রেফতারি পরোয়ানা ইস্যুর খবর জানতে পেরেছি। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাজনীতি2 days ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়3 days ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ4 days ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

দূর্নীতি1 week ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ2 weeks ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি2 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়3 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়3 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

দূর্নীতি3 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

Exit mobile version