Connect with us

জাতীয়

প্রত্যয় হাশেমের কঠোর পদক্ষেপে অবৈধ কর্মকাণ্ডে ধ্বস

| নবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি)

Published

on

নবীগঞ্জ উপজেলায় অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের জন্য আতঙ্কের প্রতীক হয়ে উঠেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। অবৈধ বালু উত্তোলন, অনুমতিবিহীন মাটি কাটার মাধ্যমে কৃষিজমির টপসয়েল ধ্বংস, জমির শ্রেণি পরিবর্তন, নিবন্ধনবিহীন করাতকল, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ভেজাল খাদ্যবিরোধী অভিযানে তিনি হবিগঞ্জ জেলার মধ্যে সর্বাধিক মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলায় যোগদানের মাত্র পাঁচ মাসের মধ্যেই তিনি ৭০টিরও বেশি মোবাইল কোর্ট পরিচালনা করেন, যা চলতি সময়ে জেলায় সর্বোচ্চ। এসব অভিযানে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক দণ্ড প্রদান ও অর্থদণ্ড আদায় করা হয়।


সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম গত বছরের ২৪ আগস্ট নবীগঞ্জ উপজেলায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি উর্বর কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। অনুমতি ছাড়া ফসলি জমি থেকে মাটি কেটে পুকুর খনন, কৃষিজমির শ্রেণি পরিবর্তন এবং পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত ও ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে।


উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এসব মোবাইল কোর্টে অবৈধ কার্যক্রমে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছাড় দেওয়ার নজির পাওয়া যায়নি।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “কৃষিজমি ধ্বংস করে কেউ লাভবান হতে পারবে না। আইন ভাঙলে যেই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ মাটি কাটাসহ জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”


তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে এসব অভিযান আরও জোরদার করা হবে।

মিরর বিশেষ19 hours ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি5 days ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়5 days ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ6 days ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

দূর্নীতি1 week ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ3 weeks ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি3 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়3 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়3 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

Exit mobile version