Connect with us

রাজনীতি

যে স্লোগান ছিল আওয়ামী লীগের, সেই স্লোগান এখন বিএনপি দেয় : ফয়জুল করীম

Published

on

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই) বলেছেন, শেখ হাসিনা ছাত্র-জনতাকে রাজাকার গালি দিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন যারা রাজাকার গালি দিচ্ছে আগামীতে জনতা তাদেরকেও প্রত্যাখান করবে। আমি জনতার উদ্যেশ্যে হাত জোড় করে বলতে চাই একবার ইসলামের পক্ষে ভোট দেন।

বুধবার (১৭ জুলাই) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগে গণতন্ত্র কী শিখুন, জানুন পরে সমালোচনা করুন। বিরোধীদলের কাজই হবে গঠনমুলক সমালোচনা, অন্যায় ধরিয়ে দেয়া। আপনারা পাশ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন তারা সরকারী দল বিরোধী দল কি ধরনের সমালোচনা করে, ভুল গুলো ধরিয়ে দেয়। আমি বিএনপির মহাসচিবকে আহ্বান জানাতে চাই, ইসলামী দলের কারা চাঁদাবাজী করে, ধর্ষণ করে, খুন করে, মিথ্যা কথা বলে, মাদক সেবন করে ধরিয়ে দিন। আপনারা মিথ্যে অপবাদ না দিয়ে সংশোধন হন, অন্যদের সমালোচনা করুন। তবে মিথ্যে অপবাদ দেয়া বন্ধ করুন।

তিনি আরও বলেন, আমি ব্যথিত হয়েছি যখন সব্বোর্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা তারেক রহমানকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ স্লোগান দেয় । এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এটা কোনো প্রতিবাদের ভাষা হতে পারেনা। দেখুন তারেক রহমান চাঁদা নেয় এটা আমি বলিনি, আমি আবারও বলছি এটা আমার বক্তব্য না। আমি বলেছি ইদানিং স্লোগান হয় চাঁদা তুলে পল্টনে, চাঁদা যায় লন্ডনে। আপনারা সতর্ক হোন জনগণ আপনাদেরকে চাঁদাবাজ টেন্ডারবাজ বলছে।  

চরমোনাই পীর আরও বলেন, শেখ হাসিনার বাহিনী নিজেদের পাহাড়ের চেয়ে শক্তিশালী মনে করত। তারা কিন্তু নাই, পালিয়ে গেছে। আপনারা বলেন, আপনারা বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা অথচ আপনারা সমালোচনা সহ্য করতে পারেন না। জিয়াউর রহমান, শাহ আজিজুর রহমানের মতো চিহ্নিত ও সবচেয়ে বড় রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছিলন। অথচ বিএনপি স্লোগানে স্লোগানে রাজাকার বলে গালি দেয়। যে স্লোগান ছিল আওয়ামী লীগের, সেই স্লোগান এখন বিএনপি দেয়। যে স্লোগান দিয়ে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সে স্লোগান দিয়ে বিএনপিও ধ্বংস হবে। শেখ হাসিনার এক রাজাকারের বাচ্চা বলায় মসনদ ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংসের স্লোগান আপনারা দিয়েন না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক অধ্যাপক ডা. নাছির উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগনের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল উপজেলা আমির মাওলানা আবু তাহের প্রমুখ।

রাজনীতি3 days ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়4 days ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ5 days ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

দূর্নীতি1 week ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ2 weeks ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি3 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়3 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়3 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

দূর্নীতি3 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

Exit mobile version