জাতীয়
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বস্তার ভেতর লুকিয়ে বাইকে পরিবহনকালে ১০ বোতল ভারতীয় বিয়ারসহ ০১ জন আটক
Published
10 months agoon

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় বিয়ার এবং ১টি পালসার বাইকসহ ০১ জন আসামী আটক করেছে। বাইকসহ মোট সিজার মূল্য দুই লক্ষ বারো হাজার পাঁচশত টাকা।
বিজিবি সূত্র মারফত জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি’র একটি টহলদল ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলিয়াপাড়া চা বাগান ১০ নং সেকশন নামক এলাকায় সন্ধ্যা সাড়ে সাতটায় নিয়মিত টহল পরিচালনার সময় সন্দেহজনক বস্তাসহ একটি মোটর সাইকেল রাস্তার পার্শ্বে দেখে সন্দেহ হলে তাৎক্ষনিকভাবে চালককে জিজ্ঞাসাবাদ ও বস্তা তল্লাশী করে বস্তার ভিতর লুকানো ১০ বোতল ভারতীয় বিয়ারসহ মোটর সাইকেল ও আসামীকে আটক করে। ধৃত আসামীর পরিচয় শ্রাবণ তাঁতী (১৭), পিতা-মৃত সুমন তাঁতী, গ্রাম-তেলিয়াপাড়া, পোষ্ট-তেলিয়াপাড়া, থানা-মাধবপুর এবং জেলাঃ হবিগঞ্জ।
আটককৃত ভারতীয় বিয়ার ও বাইকসহ আসামীকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি অন্যান্য চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রকে শক্ত হাতে দমন ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ০৬ ডিসেম্বর ২০২৫ তারিখ তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল ২৩ বোতল ভারতীয় মদসহ দুইজন আসামী ও একটি মোটর সাইকেল আটক করে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় সোপর্দ করেছে।
You may like
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।