জাতীয়
অভারটেক করতে গিয়ে ট্রাকের মুখোমুখি বাস, ট্রাক চালক নিহত
Published
1 year agoon
By
admin
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন তাদেরকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে গুরুত্বর আহত দুইজনকে সিলেট পাঠানো হয়েছে।
নিহত ট্রাক চালক মাধবপুর উপজেলার শাহজাহান পুর গ্রামের ৪২ বছর বয়সি আলিম মিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মহাসড়কের শায়েস্তাগঞ্জের নূরপুরে দূর্ঘটনাটি ঘটে। এসময় প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মিতালি পরিবহনের একটি বাস সিলেটের দিকে যাচ্ছিল আর অপর দিক থেকে বালু বাঝাই ট্রাক যাওয়ার পথে ছিল। এসময় বাস অন্য একটি গাড়িকে অভারটেক করতে গিয়ে ট্রাকের লেনে চলে যায় বাসটি। এসময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা চালক নিহত হন। আর বাসে থাকা যাত্রিদের মধ্যে অন্তত ৩০ জন আহত হন।
পরে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রায় ১ ঘন্টা চেষ্টার পর ট্রাক কেটে ও পুলিশের ক্রেনের সাহায্যে চালকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক কাউসার আহমেদ।
তিনি জানান, দূর্ঘটনার কবলিত গাড়িগুলো সড়কে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় দুইঘন্টা পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
রাত ৯টায় তিনি বলেন, নিহতের পরিবারের সদস্যরা হাইওয়ে থানায় আছেন। মরদেহ হস্তান্তরের কাজ চলছে।
You may like
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
স্ক্রিনশটে নয়ন মনির ক্যাসিনো কারবার
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
জেলে থেকেও মেয়র, এবার সংসদের পথে
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...
হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
হবিগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...
নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার
নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...
প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...
Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার
| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
হবিগঞ্জ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলার ঘোষণা।
বানিয়াচং–আজমিরীগঞ্জসহ বৃহত্তর সিলেটবাসীর প্রত্যাশা: ডা. জীবনকে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির
