Connect with us

জাতীয়

এক ক্লান্ত স্বপ্নবাজের বিদায় !

| নুর হোসেন সোহেল

Published

on

অবশেষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ঘোষণা করলেন ড. ইউনূস।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এমনটাই জানালেন তিনি।
এই ঘোষণার মধ্য দিয়েই অনিবার্য হয়ে উঠল তাঁর বিদায়। রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্র থেকে বিদায় নেওয়ার আগে,
জাতির উদ্দেশ্যে আজকের ভাষণে ড. ইউনূস ছিলেন ভীষণ ভারাক্রান্ত, যেন হাল ছেড়ে দেওয়া এক যোদ্ধার শেষ আর্তি।

চোখেমুখে ক্লান্তি, কণ্ঠে হতাশার সুর—এই মানুষটি কিছু করে যেতে চেয়েছিলেন, দেশের জন্য, মানুষের জন্য।
কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। অজস্র বাধা, নানান রকম অন্তর্ঘাত, স্বার্থান্বেষী মহলের অপপ্রচার আর
দুর্নীতির ঘূর্ণিপাকে আটকে গিয়েছিল তাঁর স্বপ্নপূরণের পথ।

চেয়ার গ্রহণের পর থেকে তার শাসনামলে দেশে ঘটেছে ১৭৪টি আন্দোলন। ভয়াবহ বন্যা, বিমান দুর্ঘটনা, নিরাপত্তা সংকট—প্রতিটি ঘটনা যেন তাঁর কাঁধে ভার হয়ে জমা হয়েছে।
সেনাপ্রধান মানেন না চেইন অব কমান্ড, পুলিশ ব্যর্থ নিরাপত্তা দিতে, আমলারা এখনও আগের সরকারের ছায়া থেকে বের হতে পারেননি।
রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব তো আছেই।
সবচেয়ে হতাশার বিষয় হলো—তিনি চাইলেও সিস্টেম তাঁকে কাজ করতে দেয়নি।

বিডিআর হত্যাকাণ্ডের মামলাটি নতুন করে তদন্তে আনতে চেয়েছিলেন ড. ইউনূস।
কিন্তু সেটিও আটকে যায় সেনাবাহিনীর অভ্যন্তরীণ প্রতিরোধে।
রাষ্ট্রযন্ত্রের নানা স্তরে যেভাবে বাধা এসেছে—তা একজন ভালো মনের মানুষকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট।

তবুও তিনি চেষ্টা করেছিলেন। বিশ্বজুড়ে গড়া নিজের গ্রহণযোগ্যতা ও ফেইস ভ্যালু কাজে লাগিয়ে
চেয়েছিলেন বৈদেশিক বিনিয়োগ আনতে, দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে।
একসময় রিজার্ভ পৌঁছেছিল ৩০ বিলিয়ন ডলারে—যা তাঁর নেওয়া কিছু সাহসী সিদ্ধান্তের ফলাফল।

কিন্তু পরবর্তীতে হতাশ হয়েই তিনি উপলব্ধি করেন—এই দেশে ‘সিস্টেমেটিক দুর্নীতি’ যেন স্বাভাবিক।
চাঁদাবাজি আর লুটপাট হয়ে গেছে নিয়মের অংশ।
যার ফলে, যতই চেষ্টা করুন না কেন—একজন ইউনূস একার পক্ষে পুরো ব্যবস্থাকে বদলানো সম্ভব নয়।

আজ আপনি তাঁকে গালি দিতে পারেন।
‘সুদখোর’, ‘আমেরিকার দালাল’ ইত্যাদি নানা বিশেষণ দিয়ে সামাজিক মাধ্যমে ট্রল করতে পারেন।
তবুও কেউ আপনাকে গ্রেপ্তার করবে না, জেলে পাঠাবে না।
এটাই ছিল তাঁর শাসনব্যবস্থার পার্থক্য।

কিন্তু ভবিষ্যতের কেউ যখন আসবেন, আর যদি ক্ষমতার অপব্যবহার শুরু হয়, তখন এভাবে প্রকাশ্যে কিছু বলার
সাহস অনেকের থাকবে না। তখন হয়তো আপনাকেই দাঁতে দাঁত চেপে সহ্য করতে হবে অন্যায়, দুর্নীতি।

ড. ইউনূস হয়তো সবকিছু পারেননি, পারেননি তাঁর বড় স্বপ্নগুলো বাস্তবায়ন করতে।
কিন্তু অন্তত চেষ্টা করেছিলেন।
তাঁর মনে ছিল যুদ্ধবিধ্বস্ত একটি জাতিকে নতুন করে গড়ে তোলার প্রত্যাশা।

আজ তিনি বিদায় নিচ্ছেন—হয়তো আর কোনোদিন ক্ষমতার চৌকাঠে ফিরবেন না।
কিন্তু থেকে যাবে তাঁর সেই অপূর্ণ স্বপ্নগুলো, ব্যর্থতার দীর্ঘশ্বাস, আর ইতিহাসের পাতায় লেখা এক পরিশ্রান্ত সৈনিকের নাম।

একজন ইউনূস চলে যাবেন।
কিন্তু এমন আর একজনকে কি আমরা সহজে খুঁজে পাব?

মিরর বিশেষ23 hours ago

বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা

| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়

জাতীয়23 hours ago

আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...

সারাদেশ2 days ago

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ

| বিরোধের অবসান

জাতীয়6 days ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়6 days ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়6 days ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি1 week ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

মিরর বিশেষ1 week ago

ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

মিরর বিশেষ2 weeks ago

বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...

Exit mobile version