দূর্নীতি
এক লাখ দিলে মিটে যাবে সব ঝামেলা
| হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দুই পরিচালকের বিরুদ্ধে ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগ
Published
4 months agoon
‘এক লাখ দিলে মিটে যাবে সব ঝামেলা’ — হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দুই পরিচালকের বিরুদ্ধে ঘুষ ও অর্থ আত
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-এর দুই পরিচালক শাহ আলম ও সেলিম মিয়ার বিরুদ্ধে ঘুষ দাবি ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন মাধবপুর উপজেলার পাটলা ‘গণক সেচ’ প্রকল্পের ম্যানেজার ইমতিয়াজ আব্দুল্লাহ।
লিখিত অভিযোগে ইমতিয়াজ উল্লেখ করেন, তার মিটার নং ২০১২০০৬৭৯৭ ও হিসাব নং ২৯১-৪০১০–এর বিপরীতে হঠাৎ করেই প্রায় দুই লাখ চার হাজার চারশ এক টাকা (২,০৪,৪৬১) বকেয়া দেখানো হয়। এতে বিস্মিত হয়ে তিনি হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে যোগাযোগ করেন। পরে স্থানীয় ১২নং এলাকার পরিচালক ও সমিতির বর্তমান সভাপতি শাহ আলম এবং বানিয়াচং এলাকার পরিচালক সেলিম মিয়া তাকে হবিগঞ্জ পবিসের বাংলোতে ডেকে নেন।
অভিযোগ অনুযায়ী, সেখানে শাহ আলম ইমতিয়াজকে প্রস্তাব দেন—“যদি এক লক্ষ টাকা দিতে পারো, তবে সব ঝামেলা মিটে যাবে।”
ইমতিয়াজ জানান, বিষয়টি তৎকালীন জেনারেল ম্যানেজার গোলাম কাউছার তালুকদারকেও অবহিত করেন। কিন্তু তিনিও দুই পরিচালকের পরামর্শ মতো চলতে বলেন। পরে বাধ্য হয়ে তিনি এক লক্ষ টাকা শাহ আলমের হাতে তুলে দেন।
পরবর্তীতে দুই পরিচালক নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান এবং স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধির সামনেও ঘটনাটির সত্যতা আংশিক স্বীকার করেন বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগকারী ইমতিয়াজ আব্দুল্লাহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুই পরিচালকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও পরিচালক শাহ আলম বলেন, “আমার বিরুদ্ধে কে বা কারা অভিযোগ করেছে, আমি তা জানি না। যদি কেউ করে থাকে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
অন্যদিকে, পরিচালক সেলিম মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য দিতে রাজি হননি।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আইন উপদেষ্টা এডভোকেট জয়নাল আবেদীন বলেন, “শাহ আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা ধরনের অভিযোগ রয়েছে। পরিচালক পদে যোগদানের পর থেকেই ঘুষ গ্রহণ ও অনৈতিক লেনদেনের একাধিক অভিযোগ এসেছে। তবে উর্ধ্বতন কর্মকর্তাদের প্রভাব খাটিয়ে তিনি বিষয়গুলো সামলে নিচ্ছেন।”
নাম প্রকাশ না করার শর্তে পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকজন কর্মকর্তা জানান, “জিএমসহ কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে নিয়মিত উৎকোচ গ্রহণের মাধ্যমে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন পরিচালক শাহ আলম। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি।”
এ বিষয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান বলেন, “ইমতিয়াজ আব্দুল্লাহর করা অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। তবে যেহেতু অভিযোগ এসেছে, প্রাথমিক তদন্ত শেষে প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী পরিচালক ফকির শরিফ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে বারবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
You may like
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
স্ক্রিনশটে নয়ন মনির ক্যাসিনো কারবার
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
চুনারুঘাটে থামছে না বালুখেকোদের তাণ্ডব, নোটিশ দিয়েই ‘দায়সারা’ পরিবেশ অধিদপ্তর
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...
হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
হবিগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...
নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার
নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...
প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...
Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার
| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
হবিগঞ্জ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলার ঘোষণা।
বানিয়াচং–আজমিরীগঞ্জসহ বৃহত্তর সিলেটবাসীর প্রত্যাশা: ডা. জীবনকে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির
