Connect with us

জাতীয়

ওসমানীনগরের কিশোরের লাশ উদ্ধার: রেঁস্তোরা মালিকের বিরুদ্ধে কুলাউড়া থানায় হত্যা মামলা

Published

on

সিলেটের ওসমানীনগরের কিশোর রবিউল ইসলাম নাইম(১৪) লাশ উদ্ধারের ঘটনায় রেস্টুরেন্ট মালিক বুলবুল ফকিরকে প্রধান আসামি করে মৌলভীবাজারের কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গত শুক্রবার রাতে নিহত কিশোর রবিউলের মা পারুল বেগম বাদি হয়ে (মামলা নং-০৮) দায়ের করেন। মামলায় আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বুলবুল ফকির বগুড়া জেলার শিবগঞ্জের মৃত বাবুল ফকিরের ছেলে ও ওসমানীনগরের গোয়ালাবাজার সংলগ্ন ব্রাহ্মণগ্রাম সুপ্রিম ফিলিং স্টেশন মার্কেটের বগুড়া রেস্টেুরেন্টের মালিক।

বুলবুলের মালিকানাধিন রেস্টেুরেন্টে কাজ করত নিহত রবিউল। রবিউল ২৪ জুলাইল বগুড়া রেস্টেুরেন্ট থেকে নিখোঁজ হবার পর গত ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া উপজেলারন বরমচাল রেলরাইনের পাশের একটি ডুবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ৩ আগষ্ট লাশ উদ্ধারের খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ অভিযুক্ত রেস্টরেন্ট মালিক বুলবুল ফকিরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

নিহতের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গোলাবাজার ইউপির গদিয়াচর গ্রামের কনাই মিয়া ও পারুল বেগমের ছোঠ ছেলে রবিউল ইসলাম নাইম গত ১২ জুলাই একই গ্রামের বাবুল মিয়ার ছেলে ইমর মিয়ার মাধ্যমে মাসিক সাড়ে ৭ হাজার টাকায় কর্মচারী হিসেবে সুপ্রিম ফিলিং স্টেশন মার্কেটের বুলবুল ফকিরের মালিকানাধিন বগুড়া রেস্টুরেন্টে কাজ নেয়।

গত ২৩ জুলাই কাজ শেষে রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে রবিউল। রবিউলের মা পারুল বেগম রবিউলের গায়েরজামা খোলার সময় তার শরীরের একাধিক স্থানে কামড়ের চিহ্ন রক্তের দাগ ও বিভিন্ন আঁচড়ের দাগ দেখতে পেয়ে রেস্টুরেন্টে আর কাজ না করতে বারন করেন রবিউলকে। এছাড়াও রেস্টেুরেন্টে গিয়ে মালিকের নিকট থেকে পাওয়ানা টাকা পয়সা ও কাগরচোপর নিয়ে আসতে বলেন বলেন রবিউলকে তার মা। পর দিন রেস্টুরেন্টে যাবার পর থেকেই নিখোঁজ হয় রবিউল। রবিউলকে খোঁজতে রেস্টেুরেন্টে তার মা, মামা সহ স্বজনরা গিয়ে রেস্টুরেন্ট মালিক বুলবুলে নকিট রবিউলের সন্ধান জানতে চাইলে বুলবুলের মোবাইল ফোন চুরি করে পালিয়ে যাওয়ার মিথ্যে অভিযোগ তুলে বুলবুল। আত্মীয়স্বজন সকল স্থানে খোঁজাখোজির করে রবিউলের সন্ধান না পেয়ে বিগত ৩১ জুলাই ওসমানীনগর থানাড রবিউল নিখোঁজের ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ (ডায়রী নং-১৫৬৫)।

নিহতের মামা মো. রাহেল মিয়া বলেন, আমার ভাগনা রবিউলকে রেস্টুরেন্ট মালিক বুলবুল প্রথমে বলৎকার(ধর্ষণ) করে। বিষয়টি জানাজানি হবার ভয়ে বুলবুল ও তার সহযোগীরা আমার ভাগ্নেকে পরিকল্পতি ভাবে হত্যা করে লাশ গুম করে। আমরা অত্যন্ত গরীব পরিবারের সদস্য আমাদের টাকারজোর নেই, আমার একমাত্র ভরসা পুলিশ প্রশাসনের প্রতি আমাদের দাবী সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সকল আসামীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, অভিযুক্ত বুলবুল ফকিরকে আমরা আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি। কুলাউড়া থানা পুলিশ আমাদের সহযোগীতা চাইলে আমরা সর্বাত্বক সহযোগী করব।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার হত্যা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, জেলহাজতে থাকা মামলার প্রধান আসামি বুলবুল ফকিরকে আমরা এই মামলায় শ্যোন এরেস্ট দেখাবো। মামলার তদন্ত অব্যাহত রয়েছে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেললইনের পাশের ডুবা থেকে অজ্ঞাতনামা কিশোরের রাশ উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ। পর নিখোঁজ রবিউলের পরিবার সেখানে গিয়ে লাশটি নিখোঁজ রবিউলের বলে সনাক্ত করেন।

গত ৫ আগস্ট বিকেলে ওসমানীনগর থানায় মামলা নিতে ও রবিউলের হত্যাকারীদের ফাঁসির দাবীতে নিহত রবিউলের মা, ভাই নানী মামা সহ স্বজন ও এলাকাবাসী মিলে ওসমানীনগর থানার সামনে সিলেট-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে মহাসড় প্রায় দুই ঘন্টা বরোধ করে রাখেন। পরে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

জাতীয়4 days ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়6 days ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়6 days ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়7 days ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়1 week ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

জাতীয়1 week ago

প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার

পূর্ব আফ্রিকার দেশ  উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

হবিগঞ্জে  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...

জাতীয়2 weeks ago

নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...

জাতীয়2 weeks ago

প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...

Filoix Filoix
তথ্যপ্রযুক্তি2 weeks ago

Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার

| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির