Connect with us

আইন - আদালত

চার সমন্বয়কে উপরে হামলা : আটক ২

Published

on

হামলাকারী নুর আলম চৌধুরী এবং রেজাউল হাসান রাজু | ছবি | ইন্টারনেট

হবিগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপর সন্ত্রাসী হামলার ঘটনা দুইজনকে আটক করেছে সদর থানা পুলিশ।

গতকাল (৯ মে) সন্ত্রাসীর হামলায় আহত হবিগঞ্জ বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সচিব মাহাদিসহ তিন সমন্বয়ক।

আজ (১০ মে) আহত সমন্বয়দের করা অভিযোগের ভিত্তিতে নুর আলম চৌধুরী এবং রেজাউল হাসান রাজু নামে দু’জনকে আটক করা হয়েছে।

ছাত্রদের দাবি সিলেট পালিয়ে যাওয়ার সময় হবিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে দুই হামলাকারীকে পুলিশ গ্রেফতার করেছে।

হামলার ঘটনার পর থেকে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই হামলার নিন্দা জানাচ্ছেন
এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র রাশেদা বেগম ফেসবুকে দাবি করছেন হামলার ঘটনায় সরাসরি জরিত একই কমিটির যুগ্ম আহবায়ক এনামুল হাসান সাকিব।

এ ঘটনায় হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদারের নেতৃত্ব গতকাল (৯ মে)  রাতে শহরে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং হামলাকারীদের গ্রফতারে দবি জানানো হয় ।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, ওনার ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ ছিল।

এ বিষয়ে হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার বলেন, আমরা থানায় অভিযোগ করেছি এরই ধারাবাহিকতায় দুই অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।  মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখনো এফআইআর হয়নি হলে আপনাদের জানানো হবে এবং তিনি আরো বলেন আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করছি তখন সব কিছু বলা হবে। ” আপনারা কী ভাবে হামলাকারীদের সনাক্ত করলেন কোন সিসিটিভি ফুটেজ পেয়েছেন কী না ” প্রতিবেদকের করা এই প্রশ্নের উত্তরে আরিফ বলেন সিসিটিভি ফুটেজ আপনারা সাংবাদিক আপনারা বের করেন। ভিকটিম যা বলেছেন তাই সত্য।

এ বিষয়ে হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র রাশেদা বেগম বলেন, আমার ভাইদের উপরে হামলার ঘটনায় জরিত দুইজনকে গ্রফতার করা হয়েছে। ” জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করা হয়েছিল তারা কী আওয়ামী লীগের সদস্য যাদের গ্রফতার করা হয়েছে ” প্রতিবেদকের করা প্রশ্নে রাশেদা বলেন না তারা আওয়ামী লীগের কেউ না।

সারাদেশ2 hours ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়1 week ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি4 weeks ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়1 month ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

Exit mobile version