Connect with us

আইন - আদালত

চোরাই গরু ও পিকআপ ভ্যানসহ আটক  ১

Published

on

হবিগঞ্জের মাধবপুরে ছয়টি চোরাই গরু ও একটি নাম্বার বিহীন পিকআপ ভ্যানসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ জুন) ভোররাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশের সহায়তায় মাধবপুর থানার পুলিশ মো: সালমান মিয়া (১৬) কে পিকআপ ভ্যানে করে চোরাই গরু নিয়ে যাওয়ার সময় গ্রেফতার করেন। সে সিলেট জেলার জালালাবাদ উপজেলার পাইকরিয়াজ,শিবের বাজার এলাকার মনির মিয়ার পুত্র।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার আলতাফ মিয়ার পুত্র মো: সুজন মিয়া (৩৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজারের মো: নাছির ও মো: জুবেদ সহ কয়েকজন পালিয়ে যায়।

এর আগে বুধবার (৪ জুন)  রাত আনুমানিক ৩ টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রহমত আলীর পুত্র মো: রফিক মিয়ার  গোয়াল ঘর থেকে সংঘবদ্ধ গরুচোর চক্র ছয়টি গরু চুরি করে পিকআপ ভ্যানে করে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে মাধবপুর থানার পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশের সহায়তায় চোর চক্রের এক সদস্যসহ ছয়টি গরু ও পিকআপ ভ্যান আটক করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

জাতীয়2 days ago

হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ তরান্বিত করতে সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সাইট নির্বাচন ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে...

জাতীয়2 days ago

জুজুর ভয় দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখা যাবে না

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না। দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না।’ তিনি...

জাতীয়4 days ago

বর্ণবাদের শিকার হলেন বাংলাদেশের হামজা চৌধুরী

ইংলিশ ফুটবলে বর্ণবাদের কালো ছায়া আবারও ঘনিয়ে উঠল। এবার তার শিকার হয়েছেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। এমনটায়...

জাতীয়4 days ago

বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে। এ সংক্রান্ত...

জাতীয়5 days ago

চুনারুঘাটে ঘর ভেঙে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা পাহাড় এলাকায় এক গৃহবধূকে ঘর ভেঙে ভেতরে প্রবেশ করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।...

দূর্নীতি7 days ago

প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৮ কোটি টাকার রাজস্ব গায়েব

হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার বালু মহাল ইজারা প্রদানকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ১৪৩৩ বাংলা সনের...

দূর্নীতি1 week ago

পুকুর ইজারায় অনিয়ম নির্বাহী কর্মকর্তার

হবিগঞ্জ জেলা পরিষদের পুকুর ইজারা কার্যক্রমে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত একাধিক দরদাতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...

জাতীয়2 weeks ago

সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

জাতীয়2 weeks ago

সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য

সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...

Exit mobile version