Connect with us

সারাদেশ

সিগারেট খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

Published

on

ধুলিয়াখালে সিগারেট খাওয়া নিয়ে সংঘর্ষ

হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে ক্যারাম খেলায় সিগারেট খাওয়া  বাজি ধরা নিয়ে একই গ্রামের দু’পক্ষের মাঝে  সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ)  ইফতারের পর থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় তিন ঘন্টা দফায় দফায় সংঘর্ষ হয়। পরে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ধুলিয়াখাল যান হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এবং হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান শামীম। এসময় উপস্থিত ছিলেন এলাকার গনমান্য ব্যাক্তিরা।

সংঘর্ষের ঘটনায় ধুলিয়াখাল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শত শত যানবাহন আটকা পড়ে থাকে প্রায় ৪ ঘন্টা পর্যন্ত। এ ঘটনায় অনেক দোকানে হামলা এবং ভাঙ্গচুর করা হয়েছে বলে জানিয়েছেন স্হানীয় কয়েকজন ব্যবসায়ী।

গ্রামের সচেতন মহল জানা যায়, দীর্ঘদিন ধরে ধুলিয়াখাল বাইপাস পয়েন্ট, মেইন পেয়েন্টের বিভিন্ন দোকানে ক্যারাম, লডু, গাফলা, এবং জোয়া খালা হয় । এতে করে এলাকায় মাদক,  চুরি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে।

ইফতারের আগ-মুহুর্তে ক্যারাম খেলায় সিগারেট খাওয়া বাজি ধরে। এক পর্যায়ে বাজির টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। বিষয়টি বড় হলে গ্রামে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ চালায় ।

সংঘর্ষে আহতদের আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার  অফিসার ইনচার্জ অজয় চন্দ্র বলেন দীর্ঘ ৩ ঘন্টার চেষ্টার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়ে, এ ঘটনায় এখনো পর্যন্ত কতজন আহত হয়েছে তার খবর পাওয়া যায়নি।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দূর্নীতি4 hours ago

উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার

সরকারি ডিলার নিয়োগের নীতিমালা লঙ্ঘন করে নিজের ও স্ত্রীর নামে একাধিক সরকারি ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত...

জাতীয়2 days ago

লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে

লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...

তথ্যপ্রযুক্তি2 days ago

সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...

জাতীয়3 days ago

খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ

বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...

জাতীয়3 days ago

ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...

কৃষি ও প্রকৃতি6 days ago

শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...

আইন - আদালত1 week ago

হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি

হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...

জাতীয়1 week ago

নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...

মিরর বিশেষ2 weeks ago

হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন

হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...

দূর্নীতি3 weeks ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

Exit mobile version