Connect with us

জাতীয়

নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

Published

on

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে জায়গা জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছে। গত বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫ ঘটিকায় বাউসা গ্রামের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

অবস্থা গুরুত্বর হওয়ায় রঙ্গু মিয়া (৩৯), এরশাদ আলী (৩৫) কে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আহতরা হলেন, উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মৃত রহমত আলীর পুত্র রঙ্গু মিয়া (৩৯), মৃত মর্তুজ আলীর পুত্র এরশাদ আলী (৩৫), আব্দুস সালামের পুত্র সোফায়েল মিয়া (২৫), মৃত রহমত আলীর পুত্র আরজু মিয়া(৩৫), ও সুজন মিয়া(৩২), মৃত আব্দুল বারিক এর পুত্র মজন আলী (৩৬), কবির মিয়ার পুত্র ছাব্বির মিয়া (৩৫)।

অভিযুক্তরা হলেন, উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মৃত শাহ লাল মিয়ার পুত্র শাহ মাসুক আলী, শাহ ছালিক মিয়ার পুত্র শাহ জুবেল মিয়া, মৃত শাহ নুর মিয়ার পুত্র শাহ লিপন মিয়া ও শাহ লিংকন মিয়া, মৃত খুর্শেদ আলীর পুত্র শাহ মাহিদ মিয়া গংরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের ফুল মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের শাহ মাসুক আলীর পরিবারের বিরোধ চলছে। গত বুধবার বিকালে দুই পক্ষের লোক জন দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়। পরে আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। এবং ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত আরজু মিয়া বলেন, শাহ ছালিক মিয়া ভিন্ন গ্রাম থেকে লোক এনে আমাদের উপর হামলা চালিয়েছেন। নবীগঞ্জের সালামতপুর গ্রামের ছাত্রলীগের নেতা মুসা সহ একাধিক মানুষ এনে হামলা চালায় এতে আমরা আহত হয়েছি এর বিচার চাই।

এ বিষয়ে ফুল মিয়া বলেন, জায়গা- জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর শাহ মাসুক আলী সহ তার লোকজন রামদা, দা, সুলফি, লোহার রড, লাঠি, ইট পাটকেল ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়া হামলা চায় এতে আমাদের ২ জন গুরুতর আহত হয়েছে। এছাড়াও আরও ৫ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) বিকাল ০৫ ঘটিকায় নবীগঞ্জ শহরের গাজীরটেক এর পাশে রাজা কমপ্লেক্স সামনে এজলু মিয়ার উপর শাহ মাসুক মিয়ার লোকজন হামলা চালায় বলে জানা যায়। এজলু মিয়া বাউসা ইউনিয়নের সালাহ উদ্দিন মিয়ার পুত্র।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছেন তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয়4 days ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়6 days ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়6 days ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়7 days ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়1 week ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

জাতীয়1 week ago

প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার

পূর্ব আফ্রিকার দেশ  উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

হবিগঞ্জে  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...

জাতীয়2 weeks ago

নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...

জাতীয়2 weeks ago

প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...

Filoix Filoix
তথ্যপ্রযুক্তি2 weeks ago

Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার

| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির