Connect with us

জাতীয়

নবীগঞ্জে সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর–লুটপাটে আহত ৩

Published

on

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব তিমিরপুর গ্রামে দৈনিক হবিগঞ্জ সময় এর স্টাফ রিপোর্টার, দিনরাত নিউজ-এর নবীগঞ্জ প্রতিনিধি এবং দৈনিক ইনাতগঞ্জ বার্তার বার্তা সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাব সদস্য সাংবাদিক ইকবাল হোসেন তালুকদারের বাড়িতে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে সংঘটিত এ হামলায় তিনজন আহত হন। গুরুতর আহত হামদু তালুকদার (৩৫)-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন— হামদু তালুকদার (৩৫), সাংবাদিক ইকবাল হোসেন তালুকদার (২৬) এবং সাফি মিয়া তালুকদার (৩০)।

স্থানীয় সূত্র জানায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের ভুট্ট মিয়া ও জীবনসহ ৫০–৬০ জনের একটি সন্ত্রাসী দল পূর্ব তিমির পুর গ্রামে এসে লাঠি–রামদা নিয়ে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তারা বাড়ির ভেতরে প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

সাংবাদিক ইকবাল হোসেন তালুকদার অভিযোগ করে বলেন, আমার ধানের জমির ওপর দিয়ে ভুট্ট মিয়ার ধান কাটার মেশিন যাতায়াত নিষেধ করায় জীবন নামের গাড়িচালক আমার ভাইকে গালাগালি করে। পরে ধাক্কাধাক্কির ঘটনা হলে আমরা বাড়িতে চলে আসি। কিছুক্ষণ পরই ৫০–৬০ জনের একটি সন্ত্রাসী দল আমাদের বাড়িতে হামলা চালায়। লাঠি–রামদা দিয়ে আমাদের ওপর হামলা করে, ঘরবাড়ি ভাঙচুর করে। ধান বিক্রির ১ লাখ ৪০ হাজার টাকা লুট করে নেয়—যার রসিদও আমাদের কাছে রয়েছে। এছাড়া গোয়ালঘর থেকে কৃষিকাজের বিভিন্ন যন্ত্রপাতিও নিয়ে যায়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, সাংবাদিক ইকবাল ফোন করে বিষয়টি জানিয়েছিলেন। আমরা পুলিশ পাঠিয়েছি। তবে এখনো থানায় কেউ এসে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় নবীগঞ্জে কর্মরত সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জাতীয়4 days ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়6 days ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়6 days ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়6 days ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়1 week ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

জাতীয়1 week ago

প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার

পূর্ব আফ্রিকার দেশ  উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

হবিগঞ্জে  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...

জাতীয়2 weeks ago

নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...

জাতীয়2 weeks ago

প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...

Filoix Filoix
তথ্যপ্রযুক্তি2 weeks ago

Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার

| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির