Connect with us

জাতীয়

নিজামপুর-সাধুর বাজার সড়কের আমবাগান এলাকায় দুর্ধর্ষ ডাকাতি

Published

on

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের নিজামপুর-সাধুর বাজার রাস্তার কালহারচক আমবাগানের কাছে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা এক কৃষি কর্মকর্তাসহ দুজনের দুটি মোটর সাইকেল, ৫টি মোবাইল ও নগদ প্রায় এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে। শুধু তাই নয় ডাকাতদের আক্রমণে আহত হয়েছেন ডাকাতির শিকার হওয়া লোকজন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।

এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে পূর্ব কাটাখালি গ্রামের বাসিন্দা, চুনারুঘাট উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, কাটাখালি গ্রামের বাসিন্দা ঠিকাদার মোঃ রুকন উদ্দিন ও যুবদল নেতা মোঃ আলমগীর ওই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে আমবাগান এলাকায় একদল ডাকাত তাদের পথরোধ করে মারধোর করে তাদের কাছে থাকা মোটর সাইকেল, মোবাইল ও নগদ টাকা লুট করে নেয়। আহত অবস্থায় তারা হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উক্ত ডাকাতির ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন আশপাশের কয়েকটি গ্রামের লোকজন। এ ঘটনার প্রতিবাদে ও উক্ত সড়কে মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবিতে গত শনিবার রাতে পূর্ব কাটাখালি ও নিতাইর চকসহ কয়েকটি গ্রামের লোকজনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত এলাকাবাসী ডাকাতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা এবং লুন্ঠিত মোটর সাইকেলসহ মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। তারা এলাকাবাসীর চলাচলে এ সড়কটিতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।

অপরদিকে, এ ঘটনায় চুনারুঘাট উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত লোকদের আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ আলমগীর কবির মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়4 days ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়6 days ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়6 days ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়6 days ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়1 week ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

জাতীয়1 week ago

প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার

পূর্ব আফ্রিকার দেশ  উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

হবিগঞ্জে  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...

জাতীয়2 weeks ago

নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...

জাতীয়2 weeks ago

প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...

Filoix Filoix
তথ্যপ্রযুক্তি2 weeks ago

Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার

| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির