জাতীয়
নির্বাচনে কোন আসন থেকে লড়বেন, জানালেন হিরো আলম
Published
12 months agoon
By
Desk
অভিনয় জগতের পরিচিত মুখ আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আবারও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি একাধিকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসা এই স্বতন্ত্র প্রার্থী এবার বগুড়ায় নয়, ঢাকার একটি আসন থেকেই ভোটের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
হিরো আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। এই আসনের অন্যতম আলোচিত ও শক্তিশালী প্রার্থী হলেন আন্দালিব রহমান পার্থ, যিনি বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি-সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীও রয়েছেন। হিরো আলম এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, যদিও তিনি জানিয়েছেন—বিভিন্ন দলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
নিজের প্রার্থিতা প্রসঙ্গে হিরো আলম বলেন, নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় নয়, এটা একটা প্রতিবাদের মাধ্যমও। আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। দেশে যেন একটি সুষ্ঠু নির্বাচন হয়—এটাই সবার প্রত্যাশা। আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই, চাই শুধু উৎসবমুখর পরিবেশে ভোট হোক।
তিনি আরও বলেন, অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তারা যেসব প্রস্তাব দিচ্ছেন, তা ভেবে দেখছি। ব্যাটে-বলে মিললে কোনো দলে যোগ দিতে পারি, না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব।
নিজেকে নিম্নবিত্ত শ্রেণির প্রতিনিধি হিসেবে দাবি করে হিরো আলম বলেন, আমি সংসদে যেতে চাই গরিব, প্রান্তিক আর অবহেলিত মানুষের প্রতিনিধি হয়ে। দেশের প্রকৃত শক্তি ওই পরিশ্রমী মানুষের মধ্যেই। তারা সারাদিন খেটে দেশকে এগিয়ে নিচ্ছে, অথচ রাষ্ট্রীয় সেবা পেতে গিয়ে সবচেয়ে বেশি উপেক্ষিত হচ্ছে তারাই। আমি তাদের জন্যই কাজ করতে চাই।
উল্লেখ্য, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর আগেও হিরো আলম এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
You may like
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...