জাতীয়
প্রসূতীর জরায়ু সেলাই করে বন্ধ করে দিয়েছে পরিছন্নকর্মী
Published
12 months agoon
হবিগঞ্জের লাখাই উপজেলার করাব মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসকের অনুপস্থিতে ‘পরিচ্ছন্ন কর্মী প্রসব করাতে গিয়ে নবজাতকের জন্ম হলেও প্রসুতি মায়ের নিচ সিজার করেন পরিছন্ন কর্মী এবং সেলাই করতে গিয়ে পায়খানা এবং প্রসাবের রাস্তা একত্রিত করে সেলাই করেন বলে এমন অভিযোগ ওঠেছে। জানাযায়, শুক্রবার (১৮ ই এপ্রিল ) সকালে করাব মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঘটে এমন ঘটনাঘটলে তা আজ বুধবার বিষয়টি জানাজানি হয়, পরে এনিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
ওই স্বাস্থ্য কেন্দ্র ডেলিভারি সেবা নিতে আসেন উপজেলার মনতৈল গ্রামের জুয়েনা আক্তার (২৫) নামের গর্ভবতী নারী। আসার পর পরিবার কল্যাণ পরিদর্শিকা সুচিত্রা রানী না থাকায় গর্ভবতী মায়ের প্রসব(ডেলিভারি) করান পরিচ্ছন্ন কর্মী অনুরূপা রানী দাস (৪৬), এবং পরিচ্ছন্ন কর্মী নিজেই নিচ সিজার করে সেলাই করেন। সন্তান প্রসব হওয়ার পর প্রসূতি মা জুয়েনা আক্তার ও নবাগত শিশু সন্তানকে নিয়ে বাড়ি চলে যায় স্বজনরা। বাড়ি যাওয়ার পর তার প্রস্রাব এবং পায়খানা রাস্তায় ইনফেকশন শুরু হয়। এবং পরিচ্ছন্ন কর্মী অনুরূপা রানী দাস কে বিষয়টা জানালে সে জুয়েনার বাড়ি মনতৈল গ্রামে গিয়ে, পরবর্তীতে পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে আসার পরামর্শ দেন। এবং পরিচ্ছন্ন কর্মী যে ডেলিভারি করিয়েছে সেটা কাউকে না বলার জন্য কাকুতি মিনতি করেন জুয়েনা আক্তারের পরিবারের কাছে। এবং স্বীকার করেন আমি জুয়েনা কে সুস্থ করার জন চিকিৎসার সকল খরচ বহন করব। তখন পরিছন্ন কর্মী আরো বলেন আমি ডাক্তার না। পরের দিন করাব পরিবার কল্যাণ কেন্দ্রে জুয়েনা আক্তার কে নিয়ে আসলে পরিবার কল্যাণ পরিদর্শিকা(FWV) সুচিত্রা রানী জুয়েনার অবস্থা আশঙ্কাজনক এবং ভুলভাবে সেলাই হয়েছে দেখে জানতে চায় কে এমন করেছে। তখন জুয়েনা আক্তার এবং জুয়েনা আক্তারের পরিবার জানান পরিছন্ন কর্মী অনুরূপা রানী দাস এমন কাজ করেছেন।স্বজনদের দাবি,পরিচ্ছন্ন কর্মী টাকার লোভের কারণেই প্রসুতি মায়ের সেলাইয়ে ইনফেকশন হয়েছে।
শুধু তাই নয় পূর্ব বুল্লা গ্রামের ইয়াকুব হাসান অন্তর বলেন,আমি এক সপ্তাহ আগে করাব পরিবার কল্যাণ কেন্দ্রে আমার স্ত্রীকে ডেলিভারি সেবা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম,তখন পরিচ্ছন্ন কর্মী অনুরুপা রানী দাস আমাকে একটি ওষুধ কিনে খাওয়াতে পরামর্শ দেন। এবং সেই ওষুধ খেয়ে আমার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হলে,আমি তাৎক্ষণিক পরিবার কল্যাণ পরিদর্শিকা(FWV) সুচিত্রা রানী কে অবগত করলে,দ্রুত নিয়ে আসতে বলেন। এবং আমাকে ওই ওষুধ খাওয়ানো ঠিক হয়নি বলে জানান।
এ ব্যাপারে প্রসূতি মা জুয়েনা আক্তার জানান, আমরা যখন এখানে চিকিৎসা নিতে আসি, তখন অনুরূপা রানী দাস আমাদের চিকিৎসা করান।
আমরা সাধারন মানুষ, কে ডাক্তার, কে পরিচ্ছন্ন কর্মী আমরা কিছুই বুঝতে পারি না। আমরা ভাবছিলাম অনুরূপা রানী দাস এই হাসপাতালের ডাক্তার।তাই তিনি আমাকে প্রসূতি (ডেলিভারি) করিয়েছি।
এ ব্যাপারে পরিচ্ছন্ন কর্মী অনুরূপা রানী দাস এর সাথে যোগাযোগ করলে, ঘটনা সততা স্বীকার করে বলেন আমার ভুল হয়েছে। আমি জুয়েনার সকল চিকিৎসার খরচ বহন করব।
এ ব্যাপারে করাব পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সুচিত্রা রানী সাথে আলাপ হলে, তিনি ঘটনার সততা স্বীকার করে বলেন , আমি বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কে অবগত করেছি। তারা দ্রুত এর ব্যবস্থা নেবেন।
এব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈমুর রহমান পিয়াস তার সাথে আলাপ করলে তিনি বলেন, আমি বিষয়টা অবগত হয়েছি আরো আগে, ওই বিষয়ে পরিচ্ছন্ন কর্মীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৮ কোটি টাকার রাজস্ব গায়েব
পুকুর ইজারায় অনিয়ম নির্বাহী কর্মকর্তার
হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী
সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য
নতুন পরিচয়ে পুরনো দাপট
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
বাহুবলে ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে বিতর্ক: প্রশ্নবিদ্ধ প্রশাসন
শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন
প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৮ কোটি টাকার রাজস্ব গায়েব
হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার বালু মহাল ইজারা প্রদানকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ১৪৩৩ বাংলা সনের...
পুকুর ইজারায় অনিয়ম নির্বাহী কর্মকর্তার
হবিগঞ্জ জেলা পরিষদের পুকুর ইজারা কার্যক্রমে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত একাধিক দরদাতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব...
হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...
সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য
সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...
মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
মাধবপুর পৌরসভার জনবহুল বাসস্ট্যান্ড এলাকার প্রধান বাজারে প্রবেশের একমাত্র ফুটপাতটি এখন প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের দখলে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ...
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
| সাবেক উপদেষ্টার আত্মীয় পরিচয়ে
শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় জলফু মিয়া, আক্কাছ মিয়া ও ইউনুস আলী নামের তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের...
মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে
ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...
দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা
দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...
