আন্তর্জাতিক
ফিরবে কোথায় ফিলিস্তিনিরা?
Published
2 years agoon
By
admin
গাজায় ১৫ মাসের দীর্ঘ যুদ্ধ ধ্বংস ও বিপর্যয়ের এক করুণ চিত্র তৈরি করেছে। যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব পুরো উপত্যকাকে বিপর্যস্ত করে তুলেছে। ইসরাইলি হামলায় বিপুল হতাহতের পাশাপাশি, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার অবকাঠামো। ভেঙে পড়েছে স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থাও। যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি এলেও গাজা পুনর্গঠনে বিশ্ব সম্প্রদায়ের সাহায্য অপরিহার্য বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা ভূখণ্ড থেকে ইসরাইলে নজিরবিহীন রকেট হামলা চালায়। এতে প্রায় ১২০০ ইসরাইলি নিহত হন। একইসঙ্গে ২৫১ জনকে জিম্মি করা হয়। এ হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল ওই দিন থেকেই গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে।
প্রাথমিকভাবে, সংঘাত শুধু কয়েক সপ্তাহের জন্য চলতে পারে বলে ধারণা করা হলেও তা ১৫ মাস ধরে অব্যাহত থাকে।
গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইসরাইলের নৃশংসতায় ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে প্রায় ১৩ হাজার শিশু। আহত ১ লাখ ১০ হাজার মানুষের একটি বড় অংশ এখন স্থায়ী শারীরিক অক্ষমতার শিকার।
এছাড়াও প্রায় ১০ হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
হতাহতের পাশাপাশি ইসরাইলি হামলায় গাজার ৯০ শতাংশ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদ, স্কুল, দোকানপাট এবং অফিসসহ বাদ যায়নি কিছুই। অঞ্চলটির ৮০ শতাংশ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। প্রায় ১৯ লাখ মানুষ এখন আশ্রয়শিবিরে রয়েছেন। যেখানে পর্যাপ্ত খাদ্য, পানির অভাবে জীবনযাপন করছেন তারা। এছাড়া তীব্র শীত ও অনাকাঙিক্ষত বৃষ্টি তাদের জীবন আরও দুর্বিষহ করে তুলেছে।
অঞ্চলটির বেশিরভাগ হাসপাতাল ধ্বংস হওয়ায় স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রায় অকার্যকর হয়ে পড়েছে। নেই পর্যাপ্ত ওষুধ, চিকিৎসক এবং সরঞ্জামের ব্যবস্থা। হামলায় নিহত হওয়ার পাশাপাশি গাজার বাসিন্দারা নানা সংক্রামক রোগেও ভুগছেন। ২০২৪ সালে প্রায় ১২ লাখ শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং ৫ লাখের অধিক ডায়রিয়ায় আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়।
জোরদার ইসরাইলের, নিহত ৭৩
যুদ্ধের কারণে গাজাবাসী আন্তর্জাতিক ত্রাণ সহায়তার ওপরই নির্ভলশীল। কিন্তু ইসরাইলি বাধার কারণে ২০২৫ সালের জানুয়ারি মাসে গড়ে প্রতিদিন মাত্র ২৪টি ট্রাক গাজায় সাহায্য নিয়ে প্রবেশ করেছে। এর ফলে প্রায় ৩ লাখ ৪৫ হাজার মানুষ চরম খাদ্য সংকটের পাশাপাশি মানবিক বিপর্যয়ে পড়ছে।
যুদ্ধবিরতির ঘোষণা কিছুটা স্বস্তি বয়ে আনলেও গাজা পুনর্গঠনে বিশ্ব সম্প্রদায়ের সাহায্য অপরিহার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কীভাবে বাস্তবায়ন হবে যুদ্ধবিরতি?
গাজার দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি তিন ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম ধাপে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি বন্দি বিনিময়ের কথা রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের কার্যক্রম নিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত না নেয়া হলেও বাইডেন জানান, পরবর্তী পর্যায়ে স্থায়ীভাবে যুদ্ধ শেষ হবে গাজায়।
আগামী ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে চুক্তিটি। প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর থাকবে ছয় সপ্তাহ। এ সময় গাজায় হামলা-সংঘাত সম্পূর্ণ বন্ধ থাকবে। যুদ্ধবিরতি শুরুর দিন ৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এরপর ৬ সপ্তাহে পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে আরও ৩৩ জনকে। এদের মধ্যে নারী, বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থদের প্রাধান্য দেয়া হবে।
এছাড়া গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ঘরে ফেরার অনুমতি পাবেন। পাশাপাশি প্রতিদিন ৬০০টি পর্যন্ত ত্রাণবাহী ট্রাক উপত্যকাটিতে প্রবেশ করতে পারবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুদ্ধবিরতির সাতদিনের মধ্যে খোলা হবে রাফাহ সীমান্ত। আহত ফিলিস্তিনিরা চিকিৎসার জন্য গাজার বাইরে যেতে পারবেন। এছাড়া মিশর-গাজার মধ্যকার ফিলাডেলফি করিডোর থেকে ইসরাইলি বাহিনীর ৫০ দিনের মধ্যে পুরোপুরি সরে যাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপ কবে থেকে শুরু হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে বিরতির প্রথম স্তর শেষ হওয়ার আগেই। এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি নেতার বরাত দিয়ে বিবিসি জানায়, বিরতির ১৬তম দিন থেকে এ বিষয়ে আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে।
তবে বাইডেনের দাবি, বিরতির দ্বিতীয় পর্যায়ে স্থায়ীভাবে যুদ্ধ শেষ হবে গাজায়।
You may like
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
| বিরোধের অবসান
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...
বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...
হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...
ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার