দূর্নীতি
৫ বছর অনুপস্থিত থেকেও চাকরি বহাল!
| পর্ব – ১
Published
3 months agoon
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম;
৫ বছর অনুপস্থিত থেকেও চাকরতে বহাল।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলামের বিরুদ্ধে টানা ৫ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মবহির্ভূতভাবে পুনরায় কর্মস্থলে যোগদান করে বকেয়া বেতন-ভাতা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। সাবেক মেয়র বিএনপি নেতা এম এফ আহমেদ অলির নিকটাত্মীয় হওয়ায় অনৈতিকভাবে চাকুরীতে পুনর্বহাল ও বেতন-ভাতা উত্তোলনের মত গুরুতর অপরাধ করেও বহাল তবিয়তে রয়েছেন তিনি।
জানা যায়, ২০০৪ সালে শায়েস্তাগঞ্জ পৌরসভায় কার্যসহকারী হিসেবে যোগদান করেন নুরুল ইসলাম। যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। পরবর্তীতে এমএফ আহমেদ অলি মেয়র নির্বাচিত হলে তার নিকটাত্মীয় ও ডান হাত হিসেবে পরিচিতি লাভ করে ব্যাপক অনিয়ম ও দূর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েন। ২০১৫ সালের মো: ছালেক মিয়া মেয়র নির্বাচিত হলে নুরুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু হলে জবাবদিহিতা ও শাস্তির ভয়ে কর্মস্থলে যাওয়া বন্ধ করে দিয়ে মুদির দোকান পরিচালনা শুরু করেন তিনি। এ সময়ে তাকে উপস্থিত হতে একাধিকবার নোটিশ দিলেও তিনি উপস্থিত হননি। পরবর্তীতে তাকে পৌরসভার সিদ্ধান্ত মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু ২০২০ সালের নির্বাচনে তার আত্মীয় এম এফ আহমেদ অলি আবারও মেয়র নির্বাচিত হলে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে ৬১ মাস পর আবারও চাকুরীতে যোগদান করেন তিনি। এরপর নিজের ক্ষমতা বলে এবং তৎকালীন মেয়রের সহযোগিতায় নিয়ম বহির্ভূতভাবে বকেয়া বেতন ভাতা উত্তোলন করে নেন। এরপর থেকেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে পৌরসভায় নিজস্ব বলয় তৈরি করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ৫ আগস্টের পর পৌরসভার মেয়রদেরকে অপসারণ করা হলেও নুরুল ইসলামের মাধ্যমে এখন পর্যন্ত শায়েস্তাগঞ্জ পৌরসভায় আধিপত্য ধরে রেখেছেন সাবেক মেয়র এম এফ আহমেদ অলি। তার কথার বাহিরে গেলেই কর্মকর্তাদেরকে মারধোর সহ বিভিন্ন হুমকি-ধামকি দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তের পৌরসভার এক কর্মকর্তা বলেন, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার স্থায়ীভাবে বরখাস্ত হওয়ার কথা কিন্তু সে কিভাবে পুনরায় চাকরি করছে তা আমাদের বোধগম্য নয়। এছাড়াও সে সাবেক মেয়রের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তার বিরুদ্ধে কথা বললে মেয়র এর পক্ষ থেকে হুমকি-ধামকি আসে।
‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-তে সরকারি কর্মকর্তার-কর্মচারীদের বিভিন্ন অপরাধের জন্য লঘু এবং গুরুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। তিরস্কার পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা, দায়িত্বে অবহেলার কারণে সরকারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা অংশবিশেষ আদায়, বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিত করা হচ্ছে লঘুদণ্ড।
অন্যদিকে গুরুদণ্ডের মধ্যে রয়েছে- নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিত করা, বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি থেকে অপসারণ ও চাকরি থেকে স্থায়ী বরখাস্ত করা।
৫ বছর অনুপস্থিত থাকার বিষয়টি স্বীকার করে কার্যসহকারী নুরুল ইসলাম বলেন, “২০১৬ সালে সাবেক মেয়র মোঃ ছালেক মিয়া আমাকে বিভিন্ন রাজনৈতিক মামলা দিয়ে সাময়িক বরখাস্ত করে রেখেছিল। সব মামলা খালাস পেয়ে আমি আবার বহাল হই। আমি বকেয়া বেতন প্রায় তিন বছরের পাওনা আছি। আমি প্রতিহিংসার শিকার।”
চাকুরী বিধি সম্পূর্ণ লংঘন করেও তিনি কিভাবে এখন পর্যন্ত চাকুরীতে বহাল আছেন তা নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে সচেতন মহলে। দ্রুত তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থায়ী ভাবে চাকুরিচ্যুতির দাবি জানিয়েছেন তারা।
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ।
স্ক্রিনশটে নয়ন মনির ক্যাসিনো কারবার
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...
হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
হবিগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...
নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার
নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...
প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...
Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার
| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
হবিগঞ্জ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলার ঘোষণা।
বানিয়াচং–আজমিরীগঞ্জসহ বৃহত্তর সিলেটবাসীর প্রত্যাশা: ডা. জীবনকে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির
