আইন - আদালত
বন কর্মকর্তার উপরে হামলা, শ্রমিকদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা।
Published
3 months agoon
হবিগঞ্জের চুনারুঘাটে বন বিভাগের জব্দকৃত বনজ দ্রব্যের প্রকাশ্য নিলাম চলাকালে বন কর্মকর্তার ওপর হামলা, নিলামে বাধা সৃষ্টি ও টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রমিকদল নেতা জাহাঙ্গীর আলম খান (৪৫) ও বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তারের ছোট ভাই সাইফুল ইসলামসহ অজ্ঞাত ৪–৫ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদ। মামলা দায়ের করায় বাদীকে আটকে রেখে মামলা তুলে নিতে হেনস্থার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়ার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে শায়েস্তাগঞ্জ, কালেঙ্গা ও রঘুনন্দন রেঞ্জের জব্দকৃত বনজ দ্রব্যের প্রকাশ্য নিলাম চুনারুঘাটে সহকারী বন সংরক্ষক (এসিএফ) কার্যালয় প্রাঙ্গণে শুরু হয়। এ সময় দায়িত্বে ছিলেন ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শ্রমিকদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও বিএনপি নেত্রী শাম্মী আক্তারের ভাই সাইফুল ইসলামসহ কয়েকজন নিলামস্থলে এসে হট্টগোল শুরু করেন এবং নিলাম কার্যক্রমে বাধা দেন। পরিস্থিতি শান্ত করতে গেলে জাহাঙ্গীর আলম ডেপুটি রেঞ্জারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও দাঁত ভাঙার হুমকি দেন। একপর্যায়ে সাইফুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তার ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন।
এসময় সময় জাহাঙ্গীর আলম ডেপুটি রেঞ্জারের প্যান্টের পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে নিলাম বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং মামলা করলে খুনেরও হুমকি দেন। পরে কর্তৃপক্ষ নিলাম স্থগিত করে।
ঘটনার পর আহত ডেপুটি রেঞ্জার আশিক আহমেদ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং পরে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ রয়েছে, শ্রমিক দলনেতা জাহাঙ্গীর আলম খান ও ছাত্রদল নেতা দীর্ঘদিন ধরে সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনের গাছ পাচারের সাথে জড়িত। এমনকি গত ৫ আ’লীগের পতনের পরদিন তাদের নেতৃত্বে সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে থেকে গাছ ও আসবাবপত্র লুট হয়। পরে স্থানীয় বিএনপি নেতার মধ্যস্থতায় কিছু আসবাবপত্র ফেরত দেওয়া হয়। এছাড়াও গত নিলামে ছাত্রদল নেতা মারুফের নেতৃত্বে সিন্ডিকেট তৈরি করে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় একটি চক্র।
এ বিষয়ে মামলার বাদী ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদ বলেন, নিলামে হট্টগোল হওয়ায় আমি তাদেরকে শান্ত করতে গেলে জাহাঙ্গীর, সাইফুল ও মারুফ সহ কয়েকজন আমার উপর চড়াও হয়। শারীরিক ভাবে আঘাত করে আমার টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এ বিষয়ে মামলা করতে থানায় গেলে ছাত্রদল নেতা মারুফ আমাকে আটকে রেখে দীর্ঘক্ষণ হেনস্থা করে এমনকি প্রাণ নাশের হুমকিও দেয়। তাৎক্ষণিক আমি তার পরিচয় নিশ্চিত হতে না পারায় মামলার এজহারে তার নাম উল্লেখ করতে পারিনি। তবে মামলার তদন্ত কর্মকর্তাকে বলেছি অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করতে। আশা করি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “মামলা রুজু হয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
You may like
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ।
স্ক্রিনশটে নয়ন মনির ক্যাসিনো কারবার
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...
হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
হবিগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...
নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার
নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...
প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...
Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার
| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
হবিগঞ্জ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলার ঘোষণা।
বানিয়াচং–আজমিরীগঞ্জসহ বৃহত্তর সিলেটবাসীর প্রত্যাশা: ডা. জীবনকে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির
