মিরর বিশেষ
বহাল তবিয়তে যুবলীগনেতা জিয়া
Published
11 months agoon

শায়েস্তাগঞ্জ পৌরসভার মাস্টার রুলে নিয়োগ পাওয়া পৌর যুবলীগ নেতা জিয়া উদ্দিনকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা ঝড়। যুবলীগ নেতা জিয়া উদ্দিনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা, পৌরসভার অর্থ লুপাট ও সেবাগ্রহীতাদের সাথে অসদাচরণসহ বিস্তর অভিযোগ থাকার পরও বহাল তবিয়তে আছেন তিনি। বিএনপি পন্থী কর্মচারীদের বাদ দিয়ে যুবলীগনেতাকে চাকুরীতে বহাল রাখায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।
অভিযোগ রয়েছে পৌরসভার সচিব তার ব্যক্তিগত স্বার্থে রেখে দিয়েছেন এই যুবলীগনেতাকে। জিয়া উদ্দিনকে দিয়ে বিভিন্ন অনিয়ম করে যাচ্ছেন আওয়ামীপন্থী কর্মকর্তা নুরুল আমিন।
জানা যায়, বিগত মেয়রের সময়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান যুবলীগ নেতা জিয়া উদ্দিনসহ কয়েকজন। অন্তর্বর্তি সরকার পৌরসভার মেয়র-কাউন্সিলরদের অপসারণের পর কয়েকজন কর্মচারীকে বাদ দিলেও অজ্ঞাত কারনে যুবলীগ নেতা জিয়া উদ্দিনকে রেখে দেন।
বিগত আওয়ামীলীগের আমলে বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানী, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও দলীয় প্রভাব বিস্তার করে পৌরসভা থেকে অনৈতিক সুবিধা আদায় সহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এতো অভিযোগের পরও তাকে দিয়ে বিভিন্ন অনিয়ম করে যাচ্ছে কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার একাধিক কর্মচারী বলেন, আমরা স্থায়ী স্টাফ হলেও সচিব জিয়ার তার কথায় উঠবস করে। তার মাধ্যমে পৌরসভার টাকা লুপাটের পায়তারা করে যাচ্ছেন সচিব নুরুল আমিন।
এই যুবলীগ নেতাকে দ্রুত চাকুরিচ্যুত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন সচেতন মহল।
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...