জাতীয়
বাড়ি নয়, যেন পাগলাগারদ
Published
2 years agoon
By
admin
কেউ গান গাইছেন, কেউ হাসছেন, আবার কেউবা মানুষ দেখলেই তেড়ে আসছেন মারতে। বাড়ি তো নয়, যেন একটি পাগলাগারদ। হবিগঞ্জের বানিয়াচং সদরের ইনাতখানি গ্রামে শিকলবন্দি এই তিন ভাই-বোনের পাগলামি কর্মকাণ্ড দেখতে প্রতিদিন লোকজন ভিড় করে।
ইনাতখানি গ্রামের বাসিন্দা মনজুর আলী বড়বাজারে ফার্নিচারের ব্যবসা করতেন। তিনি ১৫ বছর ধরে পায়ে ইনফেকশনের কারণে অচল হয়ে ঘরবন্দি রয়েছেন। তার ৫ সন্তানের মধ্যে তিনজনই এখন পাগল। বাকি দুই সন্তানও পাগল হয়ে যাওয়ার দুশ্চিন্তায় রয়েছেন মনজুর আলী ও তার স্ত্রী রিনা বেগম।
প্রথমে তার ৪র্থ ছেলে ৩০ বছর বয়সী কামাল মিয়া হঠাৎ পাগলামি শুরু করেন। গত ৫ বছর ধরে তিনি পুরোপুরি পাগল। এরপর পাগলামি শুরু করেন ৩৬ বছর বয়সী দ্বিতীয় ছেলে সুয়েল মিয়া। তিনি এইচএসসি পাশ করার পর থেকে পুরোপুরি পাগল হয়ে শিকলবন্দি রয়েছেন। সর্বশেষ পাগলামি শুরু করেন ২৩ বছর বয়সী এইচএসসি পাশ করা মেয়ে শিউলি আক্তার। তিনজনই এখন নিজ বাড়িতে শিকলবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। বাকি দুই ছেলেও কখন পাগল হয়ে যায় এ চিন্তায় ভীত রয়েছেন মনজুর আলী।
এদিকে তিন পাগল সন্তানকে সামলাতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েছেন মনজুর আলী। তাই অনাহারে অর্ধাহারে চলছে এই পরিবার। অর্থাভাবে সন্তানদের চিকিৎসাও করাতে পারছেন না তিনি। সন্তানদের কথা বলতে গেলেই কান্নায় ভেঙে পড়েন বাবা-মা। মানবিক কারণে সরকার ও সচেতন মহলের কাছে সহযোগিতার দাবি জানিয়েছেন অসহায় এই দম্পতি।
পাগল সন্তানদের বাবা মনজুর আলী জানান, আমার তিন সন্তান শিকলবন্দি পাগল। আরও দুটি সন্তান নিয়ে চিন্তায় আছি, তারাও পাগল হয়ে যায় কিনা। আমি নিজেও অসুস্থ। এ অবস্থায় সরকারি সহযোগিতা না পেলে আমাদেরকে না খেয়ে মরতে হবে।
বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী জানান, উপজেলা থেকে সরকারি যেসব সুবিধা দেয়ার আছে, আমরা তাদেরকে দেয়ার চেষ্টা করব। তবে সচেতন সকল মহলেরই এগিয়ে আসা উচিত।
You may like
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...