Connect with us

রাজনীতি

বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ ॥ যারা চক্রান্ত করছে তারা আমাদের বন্ধু হতে পারে না

Published

on

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন- যাদের জামানত হারানোর ভয় আছে তারাই জাতীয় সংসদ নির্বাচন পেছাতে চায়। যারা দলের প্রতীক নিয়ে নির্বাচন করার সাহস রাখে না, যারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছেন, ভবিষ্যতেও বিএনপির ছায়ায় থেকে এমপি হতে চায়, তারাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্রে কালিমালেপন করতে চায়।

এই সমস্ত বর্ণচোরা, দুর্নীতিবাজ, লুটেরাদের চিহ্নিত করে আমরা রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করব, ইনশাআল্লাহ। তিনি বুধবার রাতে হবিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের ২টি ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

জি কে গউছ আরও বলেন- দেশের প্রয়োজনে দেশের মানুষের কল্যাণে বিএনপি সব সময় দেশের পক্ষে অবস্থান নিয়েছে। এ জন্য বিএনপির প্রতি মানুষের ভালোবাসা আকাশচুম্বি। বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। দেশি-বিদেশি চক্রান্তকারীরা বসে নেই, তাদের চক্রান্তের কারনেই শহীদ প্রেসিডেন্ট শহীদ হয়েছেন। তারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করলেই বিএনপি নিশ্চিন্ন হয়ে যাবে। কিন্তু মানুষের ভালোবাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার ঘরে দাঁড়িয়েছিল। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিএনপি ৩ বার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে।


তিনি বলেন- দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তারা আমাদের বন্ধু হতে পারে না। বিএনপি প্রতিহিংসা পরায়ন রাজনীতি করে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, মানুষের সঙ্গে থাকুন, মানুষকে সঙ্গে রাখুন। মানুষের ভালোবাসা ছাড়া, মানুষের সমর্থন ছাড়া রাষ্ট্র মতায় যাওয়ার কোনো সুযোগ নেই।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমার বাচ্চু, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদত, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল খান, সাধারণ সম্পাদক এম এ মামুন প্রমুখ।

সারাদেশ2 days ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি3 days ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়4 days ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি4 days ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়5 days ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়7 days ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়7 days ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়7 days ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন2 weeks ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির