Connect with us

জাতীয়

বিদেশে ভিসার নামে প্রতারণা: চুনারুঘাটে মারুফ-নুরুলের বিরুদ্ধে আদালতে মামলা

Published

on

বাহরাইন পাঠানোর প্রলোভন দেখিয়ে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে চুনারুঘাটের প্রতারক মারুপ মিয়ার বিরুদ্ধে কোর্টে মামলা হয়েছে।মামলাটি করেন চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের আব্দুর রাজ্জাক।

(১৭ ফেব্রুয়ারী)মঙ্গলবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্টিট কোর্টে মারুফ মিয়া ও তার সহযোগী নুরুল আমিন এর বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী আব্দুর রাজ্জাক।বিচারক হবিগঞ্জ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই) কে তদন্তের নির্দেশ প্রদান করেন।

মামলা বিবরনে জানা,বাহরাইন প্রবাসী মারুফ মিয়া ভোক্তভোগী আব্দুর রাজ্জাক এর পুর্ব পরিচিত।তাকে বাহরাইনে দোকানের ভিসা দেয়ার কথা বলে সাক্ষীদের সামনে ৫ লক্ষ ২০ হাজার টাকা বুঝে নেন।নির্ধারিত সময়ে ভিসা না দিয়ে উল্টো তার টাকা ফেরত দিতে অস্বীকার করেন এবং তাকে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেন।বিষয়টি তিনি স্থানীয় মুরুব্বি ও চেয়ারম্যান-মেম্বারদের অবগত করেছেন।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির