Connect with us

ধর্ম 

ভারী বর্ষণে জলাবদ্ধতা, সিলেটে অনেকে দিতে পারেননি পশু কোরবানি

Published

on

সিলেটে ভারী বর্ষণের কারণে বাসাবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় এখনো অনেকে পশু কোরবানি দিতে পারেননি। সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আজহার নামাজের পর থেকে বিকেল পর্যন্ত নগরীর ১০, ২২, ২৪ ও ৩৩ নম্বর ওয়ার্ডের অনেক এলাকায় অনেকে পশু জবাই করতে পারেননি। তবে বিকেলে কিছু কিছু এলাকা থেকে পানি নেমে যাওয়ায় অনেকে পশু জবাই শুরু করেছেন।

সোমবার (১৭ জুন) রাত পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নগরীর উপশহর, তেররতন, সাদাটিকর ও দক্ষিণ সুরমার কয়েকটি এলাকায় কোরবানির পশু জবাই করার কাজ চলছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর উপশহর, তেররতন, সাদাটিকর, ছড়ার পাড়, পাঁচঘর, ঘাসিটুলা, বেতেরবাজার ও দক্ষিণ সুরমার কয়েকটি এলাকা পানিতে তলিয়ে থাকায় মানুষজন কোরবানির পশু জবাই করতে পারেননি। কিছু কিছু এলাকায় পানি কমতে থাকায় সোমবার দুপুরে কোরবানি দিয়েছেন। কেউ কেউ বিকেল থেকে শুরু করেন পশু জবাই। শেষ খবর পাওয়া পর্যন্ত উপশহর এলাকায় সন্ধ্যার পরও কেউ কেউ পশু কোরবানি দিতে শুরু করেছেন। তবে, অনেক এলাকা এখনো পানিতে ডুবে থাকায় মঙ্গল বা বুধবার কোরবানি দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (১৬ জুন) দিনগত মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত ভারী বর্ষণে তলিয়ে যায় নগরীর বেশিরভাগ এলাকা। সোমবার সকালে ঈদের নামাজের আগে নগরীর প্রধান প্রধান সড়কগুলো ডুবেছিল হাঁটু থেকে কোমরসমান পানিতে। এতে ঈদের নামাজে যাওয়া থেকে শুরু করে কোরবানির পশু জবাই করা নিয়েও বিপাকে পড়েন নগরবাসী।

ভারী বর্ষণে নগরীর উপশহর, তালতলা, শেখঘাট, পায়রা, ঘাসিটুলা, দরগামহল্লা, পায়রা, জামতলা সুবিদবাজার, বনকলাপাড়া, চৌহাট্টা, কাজলশাহ, মেডিকেল রোড, বাগবাড়ি, কালীবাড়ি, হাওলাদারপাড়া, সোবহানীঘাট, যতরপুর, তেরোরতন, সোনারপাড়া, কেওয়াপাড়া, সাগরদিঘিরপাড়, পাঠানটুলা, মিয়া ফাজিলচিশত, জালালাবাদ, হাউজিং এস্টেট, শাহী ঈদগাহ, শিবগঞ্জ ও মাছিমপুরসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এসব এলাকার রাস্তাঘাট কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও কোমর পর্যন্ত ডুবে ছিল। এতে ঈদের নামাজের পরপরই কোরবানির পশু জবাই করতে পারেননি অনেকে। তবে কিছু কিছু এলাকায় পানি কমে যাওয়ায় দুপুরের দিকে কোরবানির পশু জবাই করা হয়। অনেককে বিকেলেও কোরবানি দিতে দেখা গেছে।

সারাদিন অপেক্ষার পর বিকেলে পশু জবাই করতে পেরেছেন নগরীর উপশহর এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান রুমান। তিনি বলেন, ‘আমাদের বাসা উঁচু এলাকায়। উপশহরের অনেক বাসা নিচু এলাকায়। তারা আজ রাতেও পশু জবাই করতে পারবে বলে মনে হচ্ছে না।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলে রাব্বী চৌধুরী বলেন, ‘মানুষের বাসাবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অনেকেই আজ কোরবানি দিতে পারেননি। বিকেলে পানি কিছুটা কমে যাওয়ায় অনেকে পশু কোরবানি দিতে শুরু করেছেন। কেউ কেউ সন্ধ্যার পর কোরবানি দিচ্ছেন। আবার অনেকের বাসাবাড়ি থেকে পানি নামা শুরু না হওয়ায় মঙ্গল বা পরদিন কোরবানি দেওয়ার চিন্তা করছেন।

তিনি বলেন, ‘উপশহর এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ, বি, সি ও ডি ব্লক। এ চার ব্লকে রোববার মধ্যরাতে পানিতে তলিয়ে যায়। আজ সকালেও হাঁটু থেকে কোমরসমান পানি ছিল।’

কাউন্সিলর আরও বলেন, ‘উপশহরের মধ্যে সবচেয়ে বেশি মানুষ এই চার ব্লকে থাকেন। যে কারণে এই চার ব্লকের বেশিরভাগ মানুষেই পশু কোরবানি দিতে পারেননি।’

২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ন কবীর সুহিন বলেন, ‘সকালে বাসাবাড়ি ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় কোরবানি দিতে দেরি হয়েছে। যারা একাধিক পশু কোরবানি দিতে চেয়েছিলেন তারা একটি করে দিয়েছেন। অনেকে আগামীকাল বা পরশু কোরবানি দেবেন।’

সিসিকের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, এই ওয়ার্ডের কয়েকটি এলাকা এখনো পানিতে নিমজ্জিত। সকালে পানি থাকায় অনেকে বেশ কষ্ট করে কোরবানির পশু জবাই করেছেন।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, জলাবদ্ধতার কারণে যারা এখনো পশু কোরবানি দিতে পারেননি, তাদের সুবিধার্থে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও দুদিন চলমান থাকবে। সিসিকের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। নগরবাসীর সুবিধার্থে তারা সবসময় কাজ করে যাচ্ছেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়7 days ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি4 weeks ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়4 weeks ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ1 month ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

Exit mobile version