সারাদেশ
মনিটাইজেশন পাবে না যেসব ইউটিউব চ্যানেল
Published
2 years agoon
By
admin
শুধু বিনোদন নয়, জ্ঞানভিত্তিক দক্ষতা অর্জনের জন্যও জনপ্রিয় হয়ে উঠেছে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইউটিউব চ্যানেলের সংখ্যা। তবে নিয়মিত ভিডিও দিলেও অধিকাংশ চ্যানেলেই ইউটিউবের মনিটাইজেশন বা অর্থ আয়ের সুবিধা পায় না।
ইউটিউব থেকে আয় করার জন্য অনেকেই এক বা একাধিক চ্যানেল খোলেন। কিন্তু নিয়মিত ভিডিও দিলেও অধিকাংশ চ্যানেলেই ইউটিউবের মনিটাইজেশন বা অর্থ পাওয়ার সুবিধা চালু হয় না। কারণ মনিটাইজেশন পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে ইউটিউবের। এসব শর্তের কারণে ভিডিওর মান যতই ভালো হোক না কেন, সব চ্যানেলে এই সুবিধা চালু করে না ইউটিউব।
ইউটিউবের কমিউনিটি নীতিমালা না মেনে ভিডিও তৈরি করলে কোনোভাবেই একটি চ্যানেল মনিটাইজেশনের অন্তর্ভুক্ত হবে না। এমনকি কমিউনিটি ‘গাইডলাইন স্ট্রাইক’ পেলেও এ চালু করা হবে না। তাই মনিটাইজেশন চালু করতে যথাসম্ভব চেষ্টা করতে হবে ‘গাইডলাইন স্ট্রাইকের’ কবলে না পড়ার।
অনেকেই পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অন্য ডিভাইস থেকে নিয়মিত নিজেদের তৈরি ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখার সময় বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু একই ডিভাইস থেকে একই চ্যানেলে বারবার ভিডিও দেখা হলে চ্যানেলে মনিটাইজেশন সুবিধা দেয়া হয় না।
অন্যের মেধাস্বত্ব করা ভিডিও বা অডিও ব্যবহার করা চ্যানেলগুলোয় মনিটাইজেশন চালু করা হয় না। কারণ চ্যানেলে থাকা ভিডিওগুলোকে পুনরায় ব্যবহার করা কনটেন্ট হিসেবে বিবেচনা করে ইউটিউব।
গ্রাহক বা সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি থাকলেও যেসব চ্যানেলের ভিডিও বেশিরভাগ সাবস্ক্রাইবার দেখেন না, সেগুলোয় মনিটাইজেশন চালু হয় না। সাবস্ক্রাইব করার পর চ্যানেলটিতে আর কখনো প্রবেশ না করা ব্যক্তির সংখ্যা বেশি থাকলে এমনটি করা হয়।
এসব চ্যানেলের পাশাপাশি ভুল তথ্য বা বিভ্রান্তি ছড়ানো চ্যানেল। অশ্লীল ভিডিও প্রকাশসহ আরও বেশ কিছু চ্যানেলে মনিটাইজেশন সুবিধা দেয় না ইউটিউব।
You may like
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
কখনো র্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...
বিশ্ব মা দিবস আজ
‘মা’-মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। পৃথিবীর সবচেয়ে মধুরতম ও শ্রুতিমধুর শব্দ এটি। সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাংলা শব্দও এটি। ...
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযুক্ত ৬৫...