Connect with us

জাতীয়

মাদকের বিরুদ্ধে এলাকাবাসী উদ্যোগ

Published

on

ছবি | মো : আফলাক আহমেদ

আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড আজিম নগর লম্বাহাটিতে মাদক সেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এলাকাবাসী। এলাকার যুবসমাজের উদ্যোগে এবং মুরুব্বিদের সহযোগিতায় গত ২৫ ই জুলাই ২০২৫ রোজ শুক্রবার রাত ১০.৩০ মিনিটে  এক জরুরি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মাদক সংক্রান্ত অপরাধ ও এর ভয়াবহ প্রভাব নিয়ে গভীর আলোচনা করা হয়। 

সালিশে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ পৌর বিএনপির সেক্রেটারি মো : কুতুব উদ্দিন , বিশিষ্ট  মুরুব্বী মো : তাহের মিয়া ,মো : সামসু মিয়া ,মো : আহমেদ মিয়া ,আফসার মিয়া ,মো : রাজু মিয়া ,মাসুদ রানা,নাঈম মাহমুদসহ এলাকার মুরব্বী ও যুবকরা ।

সালিশে উপস্থিত মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি মাদক ব্যবসা ও সেবনের মাধ্যমে এলাকার সুনাম নষ্ট করছে। এর ফলে এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

এলাকার সুনাম রক্ষার্থে ও মাদকমুক্ত করতে মুরুব্বি ও যুবকদের সম্মতি ক্রমে  সালিশে

চিহ্নিত সকল মাদক সেবী ও কারবারিকে অবিলম্বে এলাকা ত্যাগ করার জন্যে সিদ্ধান্ত গ্রহণ করেন ও ভবিষ্যতে কেউ মাদক সংক্রান্ত কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ,মাদকমুক্ত এলাকা গড়তে স্থানীয় যুবক ও প্রবীণদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।

এলাকার মুরুব্বিরা জানান, “আমরা আমাদের সন্তানদের সঠিক পথে রাখতে চাই। মাদক কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এই নোংরা কাজে জড়িত, তারা এলাকা ছেড়ে চলে যাক।”

স্থানীয় যুবকরা বলেন, “এ উদ্যোগ শুধু আমাদের এলাকার জন্য নয়, পুরো সমাজের কল্যাণে। মাদকবিরোধী আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে।”

উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই পদক্ষেপ প্রশংসনীয় উদ্যোগ হিসেবে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এলাকাবাসী আশা করছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আজিম নগর সহ পুরু আজমিরীগঞ্জ তথা পুরু বাংলাদেশ  একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত হবে।

সারাদেশ4 hours ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়1 week ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি1 month ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়1 month ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

Exit mobile version