আইন - আদালত
মাধবপুরে ৬ লেন প্রকল্পে উচ্ছেদ : ক্ষতিপূরণ না পেয়ে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মানববন্ধন
Published
8 months agoon

ঢাকা–সিলেট মহাসড়কের ছয় লেন উন্নয়ন প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ ও উচ্ছেদ কার্যক্রমে ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়ার প্রতিবাদে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে মহাসড়কের পাশে ক্ষতিগ্রস্ত দোকানদার ঐক্য পরিষদ–এর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মহাসড়ক সংলগ্ন স্থানে দোকানপাট পরিচালনা করলেও প্রকল্প বাস্তবায়নের নামে কোনো নোটিশ, পুনর্বাসন কিংবা সঠিক মূল্যায়ন ছাড়াই উচ্ছেদের প্রস্তুতি চলছে। এতে বহু পরিবার একমাত্র জীবিকা হারিয়ে চরম সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
‘উন্নয়নের বিরোধী নই, কিন্তু ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অন্যায়’।
বক্তারা বলেন, “আমরা উন্নয়নের বিরোধী নই। কিন্তু নোটিশ ছাড়া, মূল্যায়ন ছাড়া, ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ একেবারেই অন্যায়। বহু বছর ধরে এই দোকান থেকেই পরিবার চলে। ক্ষতিপূরণ নিশ্চিত না করা পর্যন্ত কোনো উচ্ছেদ মানি না।”
বক্তব্য রাখেন নাদিম খান,মোঃ ইমরান,মোঃ রফিক ও হুমায়ুন কবির প্রমুখ।
তাদের দাবি, যথাযথ জরিপ করে সঠিক মূল্য নির্ধারণ, পুনর্বাসন সুবিধা ও ন্যায্য ক্ষতিপূরণের ঘোষণা দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন দোকানদাররা।
মানববন্ধনে বক্তারা বলেন, এসব নিয়মের কোনোটিই মানা হয়নি। ডিসি বরাবরে স্মারকলিপি দেবে দোকানদার ঐক্য পরিষদ।
ক্ষতিগ্রস্ত দোকানদার ঐক্য পরিষদের নেতারা জানান, তাদের দাবি ও অভিযোগ তুলে ধরে শিগগিরই হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। এরপরও সমাধান না মিললে তারা ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেবেন।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত দোকানদার ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে প্রকল্পের স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত ক্ষতিপূরণের দাবি জানান।
You may like
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...
বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...
হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...
ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার
এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ
প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...