আইন - আদালত
২ যুবককে জিম্মি করে মুক্তিপণ আদায়
Published
4 months agoon
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে একটি সংঘবদ্ধ চক্র অপহরণ ও মুক্তিপণ আদায়ে সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দুই যুবককে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ দিয়ে ছাড়া পান তারা। এ ঘটনায় হবিগঞ্জের সৌদিপ্রবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা হলেন– মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের ফরিদ চৌধুরীর ছেলে শাকিল চৌধুরী ও শাহজাহান খানের ছেলে কাসেম খান। স্বজনরা জানান, শাকিল ও কাসেম কাজ উপলক্ষে প্রায় এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) রাত থেকে পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরদিন সকালে এক অজ্ঞাত ব্যক্তির ফোনে স্বজনদের জানানো হয়, শাকিল ও কাসেমকে অপহরণ করা হয়েছে। তাদের মুক্ত করতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ওই ব্যক্তি। নির্দিষ্ট সময়ে টাকা না দিলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়। অপহরণকারীরা ভিডিও কলের মাধ্যমে তাদের নির্যাতনের দৃশ্য দেখিয়ে স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। নিরুপায় হয়ে তাদের পরিবার অনেক কষ্টে ৪ লাখ টাকা জোগাড় করে।
অপহরণকারীদের কথামতো পৃথক বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়। যে দুটি বিকাশ নম্বরে টাকা পাঠানো হয় তার একটি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারের বকুল মিয়ার এজেন্ট নম্বর। অন্যটি ঢাকার সায়েদাবাদের এক ব্যবসায়ীর।
কাসেমের চাচাতো ভাই বাছির মিয়া জানান, অপহরণকারীদের সঙ্গে কথা বলে তাদের কাছে ৪ লাখ টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর বিষয়টি নিশ্চিত হয়ে গত ২৫ অক্টোবর ভোরে শাকিল ও কাসেমকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা চুনারুঘাটের বকুল মিয়ার কাছে গিয়ে স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে তাঁর বিকাশ অ্যাকাউন্টে পাঠানো টাকা ফেরত পান।
তবে ঢাকার নম্বরে পাঠানো অর্থ এখনও ফেরত পাওয়া যায়নি। এ ঘটনায় কাসেমের ভাই ফয়েজ মিয়া মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। শাকিলের বাবা ফরিদ চৌধুরী বলেন, ‘ছেলেকে মুক্ত করেও শান্তি পাচ্ছি না। এখনও ভয় হয়– আবার কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে!’
হবিগঞ্জ জজকোর্টের আইনজীবী নরেশ পাল বলেন, বিদেশে কোনো বাংলাদেশিকে অপহরণ বা প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করা ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২-এর ৭ ও ১০ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ। দেশে থাকা সহযোগীদের বিরুদ্ধেও মামলা করা যায়।
তিনি আরও জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে ‘প্রবাসী সহায়তা সেল’ রয়েছে, যেখানে নিখোঁজ বা প্রতারণার শিকার প্রবাসীদের পরিবার অভিযোগ জানাতে পারে।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার পরিদর্শক কবির হোসেন জানান, অভিযোগ তদন্ত করা হচ্ছে। অপহরণকারীদের দেশে থাকা সহযোগীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
স্ক্রিনশটে নয়ন মনির ক্যাসিনো কারবার
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
জেলে থেকেও মেয়র, এবার সংসদের পথে
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...
হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
হবিগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...
নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার
নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...
প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...
Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার
| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
হবিগঞ্জ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলার ঘোষণা।
বানিয়াচং–আজমিরীগঞ্জসহ বৃহত্তর সিলেটবাসীর প্রত্যাশা: ডা. জীবনকে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির
