Connect with us

সারাদেশ

লাখাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত – ১

Published

on

লাখাই উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় নিখিল দাস (৫০) এক ব্যক্তি নিহত এবং তার স্ত্রীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে লাখাই উপজেলার মনতৈল এবং কামরাপুর এর মাঝামাঝি রাস্তায় একটি ধান বোঝাই ট্রাক্টর ট্রলি ও টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতরা হলেন নিহতের স্ত্রী দীপিকা রানী দাস (৪০), উর্মিলা রানী দাস (৪০), এবং উদয় ঘোষ (১৬)।নিহত ও আহত সকলেই লাখাই উপজেলার পূর্ব-বুল্লা গ্রামের দাস পাড়ার বাসিন্দা।

আহতদের দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধান বোঝাই ট্রাক্টর ট্রলিটি ভুল দিকে (রং সাইডে) গিয়ে টমটমটিকে সজোরে ধাক্কা মারে, যার ফলে ট্রাক্টরের সামনের চাকা খুলে ঘটনাস্থল থেকে ছিটকে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাক্টরটির চালক পালিয়ে যায়।

ঘটনাস্থলে পরিদর্শন করে দেখা যায়, জব্দকৃত ট্রাক্টর ট্রলিটি ছিল ফিটনেসবিহীন এবং মারাত্মক ত্রুটিপূর্ণ—বিশেষ করে এর চাকা ও ইঞ্জিনসহ বডি ছিল জরাজীর্ণ। এই ধরনের ঝুঁকিপূর্ণ গাড়ি সড়কে চলায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং এই ফিটনেসবিহীন গাড়িগুলোর চলাচল নিয়ে প্রশ্ন ওঠে।

লাখাই থানা ওসি বন্দে আলী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, লাশের সুরতহাল রিপোর্টের (আরটিএ) জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে। আরটিএ সম্পন্ন হলে নিহত নিখিল দাসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং উভয় গাড়ি থানায় জব্দ করা হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তা গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।

জাতীয়4 days ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়6 days ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়6 days ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়6 days ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়1 week ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

জাতীয়1 week ago

প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার

পূর্ব আফ্রিকার দেশ  উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

হবিগঞ্জে  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...

জাতীয়2 weeks ago

নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...

জাতীয়2 weeks ago

প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...

Filoix Filoix
তথ্যপ্রযুক্তি2 weeks ago

Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার

| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির