প্রেস রিলিজ
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
| সভাপতি মনসুর, সম্পাদক জামান
Published
19 hours agoon

স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান শব্দকথা প্রকাশনের সহযোগী সংগঠন শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
১৮ আগস্ট (সোমবার) শব্দকথা প্রকাশনের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উন্মুক্ত আলোচনার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি মনসুর আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আখতারুজ্জামান তরপদার জামান। সহসভাপতি হিসেবে রয়েছেন সংগীতশিল্পী গোপী মোহন দাস ও কথাসাহিত্যিক সিদ্দিকী হারুন। যুগ্ম সম্পাদক হয়েছেন সৈয়দা রিমা আক্তার, কোষাধ্যক্ষ মো. কুহিনুর ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক সৈয়দা নাছিমা আক্তার বেলী এবং প্রচার সম্পাদক চৌধুরী তাওহীদ বিন আজাদ।
এ ছাড়া সাহিত্য সম্পাদক এনি মনি দাস, সাংস্কৃতিক সম্পাদক কণ্ঠশিল্পী নুরুন্নাহার শিমুল এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, কবি এস এম মিজান ও লেখক হাবিব খোকন।
নবনির্বাচিত সভাপতি কবি মনসুর আহমেদ বলেন, ‘হবিগঞ্জ একটি সাহিত্য ও সাংস্কৃতিক সমৃদ্ধ জেলা। এই সাংস্কৃতিক ঐতিহ্য দেশব্যাপী উপস্থাপন করতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যােগে নিয়মিত শব্দকথা সাহিত্য উৎসব, ঋতুভিত্তিক অনুষ্ঠান, শব্দকথা সাহিত্য পুরস্কার, শব্দকথা পাণ্ডুলিপি পুরস্কার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাওর বিলাস ও পাঠচক্রের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি চা শ্রমিক পরিবারের সন্তানদের মধ্যে বিনামূল্যে সৃজনশীল বই বিতরণ এবং সাহিত্যবিষয়ক ত্রৈমাসিক ছোটোকাগজ ‘শব্দকথা’ প্রকাশ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও আমরা নিয়মিত সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও হবিগঞ্জের সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্যকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
| সভাপতি মনসুর, সম্পাদক জামান
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।
হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ
হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...
বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...
শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...
ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ
রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...
চাঁদাবাজির মামলায় বিএনপির দুই নেতা কারাগারে
হবিগঞ্জের নবীগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আউশকান্দি ইউনিয়ন বিএনপির...
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী। মাজারে-মাজারে ওরসে গান গাইতেন তিনি। জীবনের শেষ গানও তিনি গেয়েছেন কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে। পরে বাড়ি...