Connect with us

জাতীয়

শায়েস্তাগঞ্জে প্রতিনিধি সভায় জিকে গউছ ॥ দুর্নীতির সাথে নিজেকে জড়ালে বিএনপি করতে পারবেন না

Published

on

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির চালিকা শক্তি। তৃণমূল ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে কেউ রুখতে পারবে না।
তিনি বলেন, দেশি-বিদেশি চক্রান্তের বিরুদ্ধে সবসময় তৃণমূল নেতাকর্মীরাই বিএনপিকে রক্ষা করেছে।

গত শনিবার শায়েস্তাগঞ্জ উপজেলার ওয়ার্ড বিএনপির প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। প্রায় ৯ ঘণ্টা ধরে চলা এই সভায় ৬৪ জন নেতাকর্মীর বক্তব্য শোনেন জি কে গউছ।
তিনি জানান, হবিগঞ্জে এই প্রথম ওয়ার্ড বিএনপির প্রতিনিধি সভার প্রচলন শুরু হয়েছে তার নেতৃত্বে।

জি কে গউছ আরও বলেন,
“বিএনপি ও আওয়ামী লীগ এক নয়। আওয়ামী লীগ নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, কিন্তু বিএনপির পালিয়ে যাওয়ার ইতিহাস নেই। বিএনপি জনগণকে নিয়ে এগিয়ে যেতে চায়।”
তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন,
“দুর্নীতি ও অন্যায়ের সঙ্গে বিএনপি কোনোভাবেই চলবে না। তারেক রহমানও বারবার এই বার্তা দিয়েছেন।”

নিজের কর্মকালের উল্লেখ করে তিনি বলেন,
তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে গরিব শিক্ষার্থীদের সহায়তা, গণবিয়ে আয়োজন, বৈশাখী অনুষ্ঠান, পিঠা উৎসব, হজ্ব প্রশিক্ষণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী প্রদানসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, “জনগণ এমপি হিসেবে আমাকে নির্বাচিত করলে, এইসব কার্যক্রম ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে চালু করব।”

সভায় উপস্থিত ছিলেন:
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলি, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাজী আবু তাহের।

জাতীয়4 days ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়6 days ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়6 days ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়7 days ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়1 week ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

জাতীয়1 week ago

প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার

পূর্ব আফ্রিকার দেশ  উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

হবিগঞ্জে  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...

জাতীয়2 weeks ago

নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...

জাতীয়2 weeks ago

প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...

Filoix Filoix
তথ্যপ্রযুক্তি2 weeks ago

Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার

| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির