দূর্নীতি
হবিগঞ্জ পৌরসভায় চাল বিতরণে অনিয়ম
| নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেছে চাল বিতরণ।
Published
1 year agoon
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শেষ করে দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। ফলে ভিজিএফ কার্ড পেলেও চাল পাননি অনেক দরিদ্র নারী-পুরুষ। বৃষ্টিতে ভিজে ক্ষোভ প্রকাশ করে তাঁরা বাড়ি ফিরেন।
বঞ্চিতদের প্রশ্ন- পৌরসভা যদি চালই না দিবে। তবে কার্ড দিয়ে কেন বৃষ্টির মধ্যে আমাদের কষ্ট দিল? এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের ভাষ্য- যেসব কার্ডধারী ফেরৎ গিয়েছেন তাদের আর চাল দেওয়ার সুযোগ নেই।
জানা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ভিজিএফ কার্ড বিতরণ করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৭নং ওয়ার্ডের কার্ডধারীদের মধ্যে শিরিষতলায় চাল বিতরণের কথা।
কিন্তু পৌরসভার কর্মীরা তা না করে বৃষ্টির অযুহাতে বেলা ১২টায় চাল বিতরণ শুরু করে ৩টার মধ্যেই শেষ করে দেয়। পরবর্তীতে বৃষ্টি কিছুটা কমলে
চাল পাননি। কারণ ততক্ষণে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা সবকিছু গুটিয়ে চলে গেছেন। সরেজমিনে গেলে ৩৩৯০ ও ৩৩১০ নম্বর কার্ডপ্রাপ্ত দুই নারী এবং ৩৪৭১ নম্বর কার্ডপ্রাপ্ত এক পুরুষকে কাঁদতে দেখা যায়। পরিচয় গোপন রাখার শর্তে তাঁরা বলেন, পৌরসভা যদি চালই না দিবে; তবে কার্ড দিয়ে কেন বৃষ্টির মধ্যে আমাদের কষ্ট দিল?
এ ব্যাপারে কথা হলে হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল বলেন, ‘কি জন্য এমনটি হয়েছে তা খতিয়ে দেখা হবে। ফেরৎ যাওয়া কার্ডধারীরা আর চাল পাবেন না। তবে তারা পৌরসভায় যোগাযোগ করলে অন্যভাবে সহায়তা করা যেতে পারে।’ বঞ্চিতরা যেহেতু কার্ড পেয়েছেন তাহলে অবশ্যই তাঁদের জন্য চাল বরাদ্দ ছিল।
এসব চাল কি হয়েছে জানতে পরবর্তীতে তাঁর মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাওয়া গেছে। পৌর প্রশাসক অমিত চক্রবর্তীর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
