Connect with us

মিরর বিশেষ

হবিগঞ্জ শহরজুড়ে কুকুরের তাণ্ডব, আহত ১৫০ 

Published

on

হবিগঞ্জ শহরে এক পাগলা কুকুরের কামড়ে দেড় শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। গুরুতর আহত অন্তত ২০ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক দিয়ে একটি পাগলা কুকুরকে সড়কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াতে দেখা যায়। কুকুরটি সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়াতে থাকে। এভাবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের নানা স্থানে দেড় শতাধিক মানুষকে  কামড়ায় কুকুরটি।

এ তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মঈন উদ্দিন চৌধুরী বলেন, আজ সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত কুকুরে কামড়ে আহত ১৫০ জনকে তাঁরা চিকিৎসা ও টিকা দিয়েছেন। গুরুতর আহত ২০ জন ভর্তি হয়েছেন।

দুপুর ১২টার দিকে শহরের মাতৃছায়া কিন্ডারগার্টেনে সন্তানকে নিতে আসেন অভিভাবক অর্জিত দাশ (৪০)। প্রতিষ্ঠানটির গেটের কাছে যাওয়ামাত্রই হঠাৎ কুকুর তাঁর হাঁটুতে কামড়াতে থাকে। তাঁর পাশে থাকা অপর এক অভিভাবককেও একইভাবে কামড় দেয় কুকুরটি। একইভাবে শহরের পৌর বিপণির সামনে রিকশা থেকে নেমে হেঁটে বাসায় যাচ্ছিলেন জয়ন্তী দাস নামের এক নারী। কিছু বোঝার আগেই কুকুরটি তাঁর পায়ে কামড়ে ধরে। এ সময় এক ব্যবসায়ী কুকুরটি ছাড়াতে লাঠি নিয়ে এগিয়ে এলে কুকুরটি ওই ব্যক্তির ঘাড় কামড়ে ধরে। এভাবে শহরের ডাকঘর, বাণিজ্যিক এলাকা, পুরান মুন্সিফি, টাউন হল সড়ক, সিনেমা হল রোডসহ শহরে বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় কুকুরটি। শহরের ১৫০ জনকে কামড়ানোর তথ্য পাওয়া গেছে।

শহরের মাতৃছাড়া কিন্ডারগার্টেনের পরিচালক বন্ধুমঙ্গল রায় বলেন, দুপুর ১২টার দিকে আকস্মিক পাগলা কুকুরটি তাঁদের স্কুলে ঢুকে পড়ে। এ সময় স্কুলের ভেতরে দুজন অভিভাবককে কামড় দেয়। তখন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা ভয়ে শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে নিজেদের নিরাপদ রাখতে সক্ষম হয়। পরে পৌরসভার লোকজন খবর পেয়ে এ স্কুলে আসে। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর লোকজন কুকুরটিকে হত্যা করেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়4 days ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়6 days ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়6 days ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়6 days ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়1 week ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

জাতীয়1 week ago

প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার

পূর্ব আফ্রিকার দেশ  উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

হবিগঞ্জে  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...

জাতীয়2 weeks ago

নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...

জাতীয়2 weeks ago

প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...

Filoix Filoix
তথ্যপ্রযুক্তি2 weeks ago

Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার

| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির