Connect with us

জাতীয়

হাসিনার রায়: মিষ্টি বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

Published

on

বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে রবিউল ইসলাম নামে ইউনিয়ন ছাত্রদলের এক নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার আগরপুর হালিমা মান্নান হাসপাতালের সামনে এ ঘটনা ঘটেছে বলে বাবুগঞ্জের আগরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানিয়েছেন।

নিহত রবিউল ইসলাম (৩০) আগরপুর গ্রামের হাওলাদার বাড়ির মিজানুর রহমান হাওলাদার দুলালের ছেলে ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।

আগরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন জানান, ছাত্রদলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছিল। এ সময় মিষ্টি খাওয়ানো নিয়ে নিজেদের মধ্যে তর্ক শুরু হলে একপর্যায়ে রবিউলকে ছুরিকাঘাত করে। আহত রবিউলকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান হিমু বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণায় ছাত্রদলের কয়েকজন মিষ্টি বিতরণ করেন। এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে রবিউলকে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর রবিউলের মৃত্যু হয়।

স্থানীয়রা জানিয়েছেন, শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হওয়ায় জাহাঙ্গীর ইউনিয়নে ছাত্রদল নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছিলেন। এ সময় জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা মো. আউয়াল হোসেন, মো. রাসেল এবং মো. শাকিলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আউয়াল ধারালো ছুরি দিয়ে রবিউল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে জাহাঙ্গীর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ বলেন, তার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। পূর্ব শত্রুতার জেরে দলের কোনো পদ পদবি না থাকা আউয়াল, আমির খান, ফিরোজ চকিদার, এমদাদুল, শাহিন ফরাজী, শাকিলসহ ১০-১২ জন অতর্কিত হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে রবিউলকে কুপিয়েছে। এতে রবিউলের মৃত্যু হয়েছে। এছাড়াও আমিসহ আমাদের আরও ৫ সহযোদ্ধা আহত হয়েছে। আর কোনো বিষয় নেই, বিষয়টিকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা চলছে।

মিরর বিশেষ1 day ago

বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা

| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়

জাতীয়1 day ago

আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...

সারাদেশ2 days ago

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ

| বিরোধের অবসান

জাতীয়6 days ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়6 days ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়6 days ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি1 week ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

মিরর বিশেষ1 week ago

ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

মিরর বিশেষ2 weeks ago

বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...

Exit mobile version