জাতীয়
৫৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে গুলিবিদ্ধ কারিমুল
Published
1 year agoon
By
admin
রাজধানীর যাত্রাবাড়ীতে ৫আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত কারিমুল ইসলাম (২২) নামে এক যুবক ৫৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে মারা গেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ’তে মারা যান তিনি। নিহত কারিমুলের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার রুহিতনশী গ্রামে। তবে স্ত্রী ময়না আক্তারকে নিয়ে যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। যাত্রাবাড়ী কাঁচাবাজারে লেবুর আড়তে শ্রমিক হিসেবে কাজ করতেন কারিমুল।
সুত্রে জানাযায়, নিহত কারিমুলের মরদেহ ময়নাতদন্ত শেষে বিকাল সাড়ে ৫টায় ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হয়, এসময় শেষ বারের মতো দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন স্বজনরা। পরে বাদ মাগরিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে কারিমুলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করে আইএবি এর মহাসচিব হাফেজ ইউনুস আহমেদ, জানাজা শেষে কারিমুলের লাশ দাফনের জন্য তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে এ্যাম্বুলেন্স যোগে নিয়ে যান তার স্বজনরা। মঙ্গলবার (১অক্টোবর) সকাল ৮ ঘটিকায় তার গ্রামের বাড়ি রহিতনসী ঈদগাঁ মাঠে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে ।
কারিমুলের খালু আজিজুল ইসলাম জানান, ৫ আগস্ট বেলা ৩টার দিকে কয়েকজন ছাত্র তাকে ফোন দিয়ে জানান কারিমুল যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে আহত হয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তারা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে গিয়ে কারিমুলকে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পান। এরপর থেকে সেখানেই তার চিকিৎসা চলছিল।
তিনি আরও জানান, কারিমুলের বুকে, থুতনিতে এবং ডান হাতে গুলি লেগেছিল। কয়েক দফায় তার অস্ত্রোপাচারও সম্পূর্ণ হয়েছিল। তবে বুকের গুলিটি বের করা সম্ভব হয়নি। গত ১০-১২ দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা গেছেন তিনি।
কারিমুলের বন্ধু নুর উদ্দিন বলেন, এইদিন সকাল থেকে তারা যাত্রাবাড়ী এলাকায় আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। দুপুরের পর যখন যাত্রাবাড়ী থানা চারদিক থেকে আন্দোলনরতরা ঘিরে ফেলে তখনও একসাথেই ছিলেন কারিমুল ও নুর উদ্দিন। হঠাৎ থানার ভেতর থেকে সব পুলিশ সদস্য একযোগে বের হয়ে ফ্লাইওভারের নিচে থাকা অসংখ্য আন্দোলনকারীদের ওপর নির্মমভাবে গুলি চালাতে থাকে। তখন নুর উদ্দিন কাজলার দিকে দৌঁড় দেন আর কারিমুল দৌঁড় দেন যাত্রাবাড়ী চৌরাস্তার দিকে। এরপরে মূলত দুজন বিচ্ছিন্ন হয়ে পড়েন। কয়েক ঘণ্টা পর খবর পান, কারিমুল গুলিবিদ্ধ হয়েছেন। তিনি জানান, পরবর্তীতে ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রাবাড়ী থানার পাশে ফ্লাইওভারের নিচে অসংখ্য লোক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। সেখানেই পড়েছিল কারিমুলও। ভিডিওতে দেখা যায় কয়েকজন মিলে সেখান থেকে একটি ভ্যানে তোলা হচ্ছে কারিমুলকে। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যায়। তখনও ছটফট করছিলেন তিনি।
কারিমুলের ছোট ভাই মো. সুলতান জানান, ৪ ভাইয়ের মধ্যে সবার বড় কারিমুল। ১ বছর আগে বিয়ে করেছেন তিনি। তার স্ত্রী ময়না ৩ মাসের অন্তঃসত্ত্বা। কারিমুলসহ এই পর্যন্ত লাখাই উপজেলার ৪জন তরুণ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন।
You may like
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
স্ক্রিনশটে নয়ন মনির ক্যাসিনো কারবার
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
জেলে থেকেও মেয়র, এবার সংসদের পথে
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...
হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
হবিগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...
নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার
নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...
প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...
Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার
| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
হবিগঞ্জ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলার ঘোষণা।
বানিয়াচং–আজমিরীগঞ্জসহ বৃহত্তর সিলেটবাসীর প্রত্যাশা: ডা. জীবনকে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির
