Connect with us

জাতীয়

Published

on

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন। যেখানে প্রতিদিন ভীড় করেন জেলার শত শত যাত্রী। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামের যাত্রীরাই বেশি। নিরাপদ আরামদায়ক এবং সাশ্রয়ী ভ্রমণের সাধারণ মানুষের প্রথম পছন্দ রেল। তবে নিয়মিত ট্রেনের যাতায়াত থাকলেও যাত্রীদের চাহিদা অনুযায়ী মিলছে না টিকেট।

বর্তমান রেলের টিকিট যেন সোনার হরিণ। যে কয়েকটি টিকিট বরাদ্দ রয়েছে এর বেশিরভাগই চলে যায় কালোবাজারিদের হাতে। এই জংশনে পর্যাপ্ত পরিমানে টিকিট না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। মাধবপুর ও শায়েস্তাগঞ্জে শিল্পাঞ্চলের প্রতিদিন কাজ করেন দেশের বিভিন্ন জেলার কয়েক লাখ শ্রমিক।

তাদের যাতায়াত এর অন্যতম ভরসা এই জংশন। অথচ টিকিটের সংখ্যা এক দশকেও বাড়েনি একটিও। নানা অজুহাতে কমিয়ে দেয়া হয়েছে আসন সংখ্যা।


রেলওয়ে সূত্র বলছে, জেলার সাড়ে ২৩ লাখ মানুষের জন্য এই জংশনে সাধারণ টিকিটের সংখ্যা মাত্র ২৬০ টি। বর্তমানে সিলেট-ঢাকা লাইনে চলাচলকারী কালনী এক্সপ্রেসে রেজিস্ট্রেশনে টিকিট রয়েছে শোভন ৩৫টি, এসি চেয়ার ১৫টি, এসি কেবিন ৩।  জয়ন্ত্রিকা এক্সেেপ্রসে চেয়ার ৭, এসি চেয়ার ৪টি, পারাবত এক্সপ্রেসে চেয়ার ৩০, উপবনে ৪৫ চেয়ার ও ৫টি এসি চেয়ার। অন্যদিকে, সিলেট-চট্টগ্রাম লাইনের পাহাড়িকা এক্সপ্রেস ৩৫টি শোভন, ৪টি এসি চেয়ার ও ৩টি কেবিন। আর উদয়ন এক্সপ্রেসে শুধু ৪০টি চেয়ার রয়েছে। সিলেট-আখাউড়া, সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রুটে চলাচলকারী ৬টি লোকাল ট্রেনের মধ্যে বন্ধ হয়ে গেছে পাঁচটি। সবশেষ বন্ধ হয়েছে সুরমা মেইলের একটি ট্রেন । বর্তমানে চালু থাকা আরেকটি সুরমা মেইল চলছে এক সপ্তাহ পর পর। আর ডেমু ট্রেন বন্ধ হয়ে গেছে বহু বছর আগে। 


অভিযোগ রয়েছে, শায়েস্তাগঞ্জ জংশনে ২৬০টি টিকিট থাকলেও যার বেশিরভাগই চলে যায় কালোবাজারির হাতে। রাত ১২টার পরই নামে-বেনামে টিকিট সংগ্রহ করে সিন্ডিকেট চক্র। সকাল থেকেই দাম বাড়িয়ে সাধারণ যাত্রীদের কাছে এসব টিকিট বিক্রি করে চক্রটি। 
সাধারণ যাত্রীরা বলছেন, ‘‘কোনভাবে টিকিটের সিন্ডিকেট থামানো যাচ্ছে না। ঢাকা-চট্টগ্রাম যাতায়াতে টিকিটের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছে। যারা সিন্ডিকেটের সাথে জড়িত, তারা খুব সহজেই টিকিট পেয়ে যায়। বেশি বিড়ম্বনায় পড়তে হয় ঢাকাগামী যাত্রীদের। বেশির ভাগ মানুষ ঢাকায় যাতায়াত করেন। সময় মত টিকিট না পেয়ে সাধারণ মানুষের মধ্যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে’। টিকিটের বরাদ্দ বাড়ানের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান সাধারণ যাত্রীরা।

সারাদেশ2 days ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি3 days ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়4 days ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি4 days ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়5 days ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়1 week ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়1 week ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়1 week ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন2 weeks ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির