দূর্নীতি
চুনারুঘাটের ওসি নুর আলমের ঘুষ কেলেঙ্কারি
দুই লক্ষ টাকা লেনদেন
Published
2 years agoon
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা আইনের শাসন ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযোগ উঠেছে, দুই ছাত্রলীগ নেতাকে আটকের পর থানা হাজতে থাকা এক আসামিকে দুই লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেন ওসি নুর আলম। অবাক করা বিষয় হলো টাকা দিতে না পরায় অন্য আসামি আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয় কিন্তু তার নামে কোনো মামলাই ছিল না।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাটের দুই ছাত্রলীগ নেতাকে গত রবিবার (২৩ মার্চ) অভিযান চালিয়ে আটক করে থানা পুলিশ ওই দুই নেতা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফুল মিয়া খন্দকার মায়া এবং আরেকজন চুনারুঘাট আহাম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম পাশাপাশি পেশায় একজন মাদক ব্যবসায়ী।
কিন্তু আটকের পরই নাটকীয়ভাবে থানা হাজত থেকে দুজনের মধ্যে ওয়াহিদ নামে মাদক ব্যবসায়ী ওই ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়া হয় এবং মায়াকে জেলে প্রেরণ করা হয়। অভিযোগ রয়েছে, থানার ওসি মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে একজন প্রকৃত আসামিকে প্রকাশ্যে মুক্তি দিয়েছেন।
এখানেই শেষ নয়। আদালতে যাকে পাঠানো হয়, তিনি ছিলেন পুরোপুরি নিরপরাধ এবং তার নামে থানায় কোনো অভিযোগ কিংবা মামলা ছিল না।
স্থানীয় জনগণ বলছেন, থানার ভেতরে এ ধরনের অর্থ-বাণিজ্য ও দায়-দায়িত্বহীনতার ঘটনা শুধু আইনের শাসনকে ব্যাহত করছে না, বরং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ধ্বংস করে দিচ্ছে। এটি নিছক একটি প্রশাসনিক ত্রুটি নয়, বরং একটি সুপরিকল্পিত অপরাধমূলক কর্মকাণ্ড। এটা অবশ্যই তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
চুনারুঘাটে এ ধরনের ঘটনায় প্রশাসনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়েছে। জনগণ চাইছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর না ঘটে।
এ বিষয়ে ওসির লোভের শিকার ভুক্তভোগী মায়ার স্বজনরা জানান ছাত্রলীগ করার অপরাধে তাকে আটক করা হয়েছে টাকা দিতে না পারায় তাকে মুক্তি দেয়া হয়নি এমনকি থানায় বা কোর্টে তার নামে কোন মামলাও ছিল না।
এ বিষয়ে জানতে চুনারুঘাট থানার ওসি মো. নুর আলমে সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ওনার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য : ২০২১ সালে সুনামগঞ্জ শাল্লা থানায় ওসি নুর আলম থাকা অবস্থায় নারী সহকর্মীকে কুপ্রস্তাব * মাদক ও জুয়া থেকে মাসে কয়েক লাখ টাকা মাসোহারা * টাকা ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স, এফআইআর কিছুই হতো না এজন্য (১২ আগস্ট ২০২১) তারিখের ৩৮৭/২০২১ নম্বর আদেশে ওসি মো. নুর আলমকে ক্লোজড করা হয়।
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
