Connect with us

জাতীয়

রাজিউড়ায় মাদক ব্যবসায়ী সুজন বেপরোয়া প্রশাসনের হস্তক্ষেপ দাবি

Published

on

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের রাজিউড়া দক্ষিণপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী সুজন মিয়া দীর্ঘদিন ধরে নানাধরনের মাদক বিক্রি করে আসছেন। তার বেপরোয়া এই কার্যকলাপে এলাকার উঠতি যুবক-কিশোররা ব্যাপকভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য মাদকাসক্ত জনতা তার কাছ থেকে মাদক কিনে নাশকতা চালাচ্ছে, যা সামাজিক বিকাশ ও শান্তির জন্য মারাত্মক হুমকি স্বরূপ। স্থানীয়রা জানায়, মাদক সেবানের জন্য প্রয়োজনীয় টাকা জোগার করতে অনেক যুবক ও কিশোর বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে, যার মধ্যে রয়েছে চুরি ছিনতাই, ডাকাতি ইত্যাদি। মাদক ব্যবসায়ী সুজন মিয়ার এই অপরাধী সিন্ডিকেটের কারণে পুরো এলাকার সমাজ এখন ধ্বংসের এক অন্ধকার পথে দাঁড়িয়ে। এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা জানান, সুজন মিয়ার এই অবৈধ কর্মকাণ্ডের পেছনে রয়েছে এক বিশাল অপরাধী চক্র, যারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। কিন্তু তবুও তিনি কোনও শঙ্কা ছাড়াই নির্ভয়ে মাদক ব্যবসা পরিচালনা করছেন। এই পরিস্থিতিতে স্থানীয় জনগণ দ্রুত সুজন মিয়াকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তারা আশলা প্রকাশ করেছেন যদি সুজনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে পুরো এলাকা মাদক ও অশান্তির ভয়াবহ জালে বন্দি হয়ে যাবে। স্থানীয়রা দাবি করছেন- “আইনের এনে মাদক ব্যবসায়ী ও তার সিন্ডিকেটকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন অন্যরা সাবধান হয় এবং আমাদের সমাজকে মাদকমুক্ত রাখা যায়।

জাতীয়1 week ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়1 week ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ2 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত2 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি2 weeks ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি2 weeks ago

শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...

জাতীয়3 weeks ago

মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...

দূর্নীতি3 weeks ago

বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...

জাতীয়4 weeks ago

প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ

বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...

জাতীয়1 month ago

শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির

mls jersey shop, college-basketball-shop, mls jersey, coach outlet