Connect with us

দূর্নীতি

লাইসেন্স ছাড়াই চলছে শিরীনের স্বাস্থ্যসেবা কেন্দ্র

Published

on

হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা এলাকায় লাইসেন্স ছাড়াই একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বড় বহুলা গ্রামের পাশে “ক্যামেলিয়া গ্রামীন স্বাস্থ্য সেবা কেন্দ্র” নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। সেখানে গর্ভবর্তী মায়েদের নরমাল ডেলিভারি করানো হবে এমন প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্বাস্থ্য বিভাগের নজরে আসে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিধি অনুযায়ী, যেকোনো ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল কিংবা নরমাল ডেলিভারি সেন্টার পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট (এইচএসএম) ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করে বৈধ লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ।

এ প্রেক্ষিতে ক্যামেলিয়া গ্রামীন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট সানজানা শিরীনকে আগামী ৭ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টায় প্রতিষ্ঠান পরিচালনার পক্ষে সকল বৈধ কাগজপত্রসহ স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৯ ডিসেম্বর হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হলে স্বাস্থ্য অধিদপ্তরের বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জনস্বার্থ রক্ষা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে লাইসেন্সবিহীন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এ বিষয়ে সানজানা শিরীনের বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এখনো ডেলিভারি সেন্টার চালু করা হয়নি। চালু করার আগে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করেই কার্যক্রম শুরু করা হবে।”

সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন আমরা উনাকে ৭ তারিখে আসার কথা বলছি। ওই সময় প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ অনুমোদি ছাড়া কোন প্রতিষ্ঠান চলতে পারে না।

জাতীয়2 days ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়3 days ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়3 days ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি4 days ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

মিরর বিশেষ1 week ago

ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

মিরর বিশেষ1 week ago

বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...

জাতীয়1 week ago

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...

মিরর বিশেষ1 week ago

ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...

দূর্নীতি2 weeks ago

৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী

| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার

মিরর বিশেষ2 weeks ago

এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ

প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির