দূর্নীতি
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
Published
2 hours agoon
হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ এবং আর্থিক ব্যবস্থাপনায় নানা অসঙ্গতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ ও প্রকৃত চিত্র জানতে তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করে গড়িমসি করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
একাধিক ব্যক্তি অভিযোগ করে জানান, জিএলডিপি নিয়মিত বিভিন্ন মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে চাকরিতে যোগদানের সময় ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত জামানত নেওয়া হয়। এরপর তিন মাস শিক্ষানবিশকাল দেখিয়ে বেতন দেওয়া হয় না। পরবর্তীতে নির্ধারিত টার্গেট পূরণ না হওয়াসহ বিভিন্ন অজুহাতে অনেক কর্মীকে চাকরিচ্যুত করা হয় এবং তাদের জামানতের অর্থ আত্মসাত করা হয়।
এছাড়াও, জীবিত সদস্যকে মৃত দেখিয়ে কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, শিক্ষা প্রকল্প ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের নামে বিভিন্ন এনজিও ও সরকারি প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে তা অপব্যবহার করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, জিএলডিপির চেয়ারম্যান অধ্যাপক জাবেদ আলী সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায়ও নিয়মবহির্ভূতভাবে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কার্যনির্বাহী কমিটিতে পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাবেদ আলী লাখাই মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালে ২০২৩ সালে জিএলডিপির অনিয়ম আড়াল করতে এক ছাত্রলীগ নেতাকে দুই লাখ টাকা ঘুষ ও কলেজে বিভিন্ন অনৈতিক সুবিধা দেওয়ার প্রস্তাব দেন। এ সংক্রান্ত একটি অডিও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া আমানতকারীদের অধিক লাভের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ, পরে লাভ প্রদান ও টাকা ফেরত দিতে গড়িমসি এবং ঋণগ্রহীতাদের কাছ থেকে উচ্চ সুদ আদায় ও মামলা দিয়ে হেনস্তা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগের বিষয়ে তথ্য অধিকার আইন অনুযায়ী জিএলডিপির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো তথ্য সরবরাহ করা হয়নি। পরে চেয়ারম্যান অধ্যাপক জাবেদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তথ্য দিতে অনীহা প্রকাশ করেন। এমনকি সংবাদ প্রকাশ ঠেকাতে কথিত এক যুবদল নেতার মাধ্যমে অনুরোধও করান।
উল্লেখ্য, অধ্যাপক জাবেদ আলীর বিরুদ্ধে এর আগেও সাবেক সংসদ সদস্য আবু জাহিরের ঘনিষ্ঠ পরিচয়ে প্রভাব বিস্তার, জিএলডিপির নামে অর্থ আত্মসাৎ, লাখাই মুক্তিযোদ্ধা কলেজে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। সর্বশেষ ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি কলেজের অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
| বিরোধের অবসান
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...
বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...
