Connect with us

মিরর বিশেষ

হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন

Published

on

হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের মধ্যে ১০ হাজার ৫০৪টির বৈধ ফিটনেস সনদ নেই। যা মোট যানবাহনের ৩৩ দশমিক ৯৭ শতাংশ।

বিআরটিএর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ফিটনেসবিহীন যানবাহনের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে অটোরিকশা। জেলায় ৯ হাজার ৫৩৯টি অটোরিকশার বৈধ ফিটনেস নেই। এ ছাড়া ১৭৩টি হিউম্যান হলার, ১৭৩টি পিকআপ, ১৩১টি ট্রাক, ৯৩টি বাস ও ১০টি অ্যাম্বুলেন্স ফিটনেসবিহীন অবস্থায় রয়েছে। এর বাইরে আরও বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে এ তালিকায়।

এসব যানবাহনের অনেকগুলোই প্রতিদিন জেলার মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও শহরের বিভিন্ন সড়কে চলাচল করছে। পুরোনো ও ত্রুটিপূর্ণ যানবাহনের পাশাপাশি অদক্ষ চালক এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। অন্যদিকে এসব যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি করছে।

হবিগঞ্জ সদর উপজেলার ব্যবসায়ী আফতাব উদ্দিন বলেন, দীর্ঘদিন ব্যবহারের কারণে অনেক যানবাহন পুরোনো ও ত্রুটিপূর্ণ হয়ে পড়েছে। এসব গাড়ির ব্রেক, স্টিয়ারিং, টায়ার ও লাইটে ত্রুটি থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

আজমিরীগঞ্জের যাত্রী শিহাব মিয়া বলেন, অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। অনেক গাড়িতে রাতে হেডলাইট ও সিগন্যাল লাইট থাকে না। ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, পুরোনো যানবাহন থেকে নির্গত অতিরিক্ত কালো ধোঁয়া বায়ুদূষণ বাড়াচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি মানুষের স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বিআরটিএ হবিগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত) মো. আব্দুর রশিদ বলেন, ফিটনেসের মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট মালিকদের স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠানো হয়। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

হবিগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল করিম খান বলেন, ফিটনেসবিহীন যানবাহন ও ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ অভিযান আরও জোরদার করার চেষ্টা করা হচ্ছে।

মিরর বিশেষ2 hours ago

হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন

হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...

দূর্নীতি4 days ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

সারাদেশ5 days ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়2 weeks ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি3 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়4 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়4 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ1 month ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির