তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির আশায় দেওয়া হলো ব্যাঙের বিয়ে। এমন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ এপ্রিল) হবিগঞ্জের লাখাই উপজেলার মশাদিয়া এলাকায় ।তবে বর-কনেছিল দুটি ব্যাঙ। ৩০/৩৫ টি বাড়িতে বৃষ্টির জন্য গান গাওয়া শেষে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। স্থানীয়রা জানান, বাঁশের খুলোয়, দুইটি ব্যাঙ বেঁধে, বড়ই কাটা, বিভিন্ন গাছের পাতা দিয়ে খুলোয় মাথায় নিয়ে এইদিন দুপুরেইমন, সিয়াম, সজীব সঙ্গীয় শিশুরা ব্যাঙের বিয়ের আয়োজন করে। সে উপলক্ষে ‘ বেঙি পুতের বিয়ে ১৬ মডর দিয়ে, বেঙি মেঘদে, এছাড়াও আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই আল্লা, মেঘ দে পানি দে।’ বলে ঐ এলাকার ৩০/৩৫টি বাড়ি বাড়ি গিয়েচাল তুলে আর পুরো শরীরে পানি দিয়ে কাদা পানিতে গড়াগড়ি করে। শিশুদের এমন আনন্দকে স্বাগত জানিয়ে মেতে উঠেন ওইএলাকার বড়রা। তা শেষে ব্যঙ দুটি পানিতে ছেড়ে দেয় হয়। একপর্যায়ে সংগৃহীত চাল বিক্রি করে বিস্কিট ও জিলাপি এনে সকলে মিলে খাওয়া হয়। ঐ শিশুরা বলেন, ‘জমিতে পানি নাই।ধান খারাপ হওয়ার আশঙ্কায় বড়দের মুখে হাসি নাই। তাই আমরা বৃষ্টির জন্য ব্যাঙেরবিয়ের আয়োজন করেছি।’ মহিউদ্দিন নামে একজন বলেন,পুড়ানো দিনের সংস্কৃতি দেখে মনে পরে গেল শৈশবের কথা।আমরা ছোট বেলাত বৃষ্টি না হলেএভাবে ব্যাঙের বিয়ে দিছি, তারেক ও দোহা নামে দুইযুবক জানান, তীব্র গরমে মানুষের নাভিশ্বাস অবস্থা। টিউবওয়েলে পানি উঠছে না, চাষাবাদের জন্যও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না।ফসলের উৎপাদন ব্যয় বাড়ছে। এ কারণে যাতে বৃষ্টি হয়, সে জন্য শিশুরা এই ব্যাঙের বিয়ের আয়োজন করেছে।
শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে দশটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে ও প্রত্যক্ষদর্শীর সুত্রে জানা যায় শনিবার সকালে তুচ্ছ ঘটনায় তেঘরিয়া গ্রামের মুখলিছ মিয়ার ছেলে...
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা ব্রিজ এলাকায় বাসের সঙ্গে সিএনজির ধাক্কায় তিনি মারা যান। এসময় তিনি সিএনজিতে ছিলেন। তার সঙ্গে থাকা আরও একজন...
হবিগঞ্জের লাখাই উপজেলায় গলায় ফাঁস দিয়েনারায়ন শুক্ল বৈদ্য (৪০) নামে এক পান ব্যাবসায়ী আত্মহত্যা করেছেন। রবিবার (৭এপ্রিল) ভোরে উপজেলার বামৈ বড় আশ্রম এলাকায় এ ঘটনাঘটে। নারায়ন...
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগের টিকেট কাউন্টারের সামনে একটি গরু বেঁধে রাখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত...
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে রোজাদার গরীব, দুস্থ ও অসহায় ছিন্নমূল অর্ধশাতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করছে হবিগঞ্জ সদর উপজেলাররাজিউরা ইউনিয়নের সমাজসেবী ৮ তরুণ। শুক্রবার (২৯ মার্চ) ইফতারপূর্বক...
হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে ঘাস কাটা নিয়ে দু’পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনাঘটেছে, এতে উভয় পক্ষের প্রায় ২০ জন লোক আহত হয়েছে বলে জানাগেছে। শনিববার (২৩...
হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে আসন্ন লাখাই উপজেলা পরিষদ নির্বাচনের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাহ্ফুজুল আলম মাফুজ ও মুশফিউল আলম আজাদ সমর্থক লোকজনের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাঘটেছে,...
লাখাইয়ে এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উওোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার(১৪ মার্চ) বিকেলে লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মাসুদুর রহমান গোপন সংবাদেরভিত্তিতে মোড়াকরি গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে সাবেক মেম্বার বাহাদুর উদ্দীন ওরপে বাহারকে অবৈধভাবে ড্রেজার মেশিনদ্বারা বালু উওোলন করায় বালু মহাল মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাস বিনাশ্রমকারাদণ্ডের আদেশ দেন। এ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শকজিকরুল ইসলাম ও একদল পুলিশ।
জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার লাখাই উপজেলা প্রতিনিধি সাংবাদিক মহসিন সাদেকের মমতাময়ী মা মোছা. রহিমা খাতুন (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার সকালে উপজেলার পূর্ববুল্লা...