হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ৬টি চোরাই মোবাইল ফোন (আইফোন)সহ একটি চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে।
ডিবি সূত্রে জানা যায়, গত ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত ১১টা ৪৫ মিনিটে জেলার চুনারুঘাট থানাধীন নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় বেঙ্গল ফুড দোকানের সামনে পাকা রাস্তার ওপর এবং ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত ১টা ৪৫ মিনিটে নবীগঞ্জ থানাধীন গোল্ডেন প্লাজার সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এ সময় আটককৃতদের হেফাজত থেকে চোরাইকৃত ৬টি আইফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— ১। দীব্য রায় (২৮), পিতা- দিলিপ রায়, মাতা- স্মৃতি রায়, মাধবপুর বাজার (কাপড় পট্টি)এলাকার বাসিন্দা, ২। মোঃ ইকরাম (১৮), পিতা- মোঃ খোরশেদ, মাতা- মৃত জোছনা বেগম, সাং- মাধবপুর বাজার ফায়ার সার্ভিস রোড, এলাকার বাসিন্দা ৩। ইফতেকার হোসেন মাছুম (২২), পিতা- মৃত রমজান আলী, মাতা- রাশেদা বেগম, সাং- ইনামবাই, ইউনিয়ন- ০৯ নং বাউলা, নবীগঞ্জ থানার বাসিন্দা।