Connect with us

জাতীয়

আ. লীগ নেতার ভাগ্নের ব্যবসার ভাগ চান এনসিপির কেন্দ্রীয় নেত্রী, অডিও ফাঁস

Published

on

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটনের এক ভাগ্নের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অডিওতে ব্যবসার ভাগাভাগি নিয়ে দর কষাকষি করতে শোনা যায় এনসিপি নেত্রীকে।

আওয়ামী লীগ নেতার ভাগ্নের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের সময় সাগুফতা বুশরা মিশমা বলেন, ‘টেন্ডার তো একদিকে না, টেন্ডার হাজার রকমের হতে পারে। এখন কোন ধরনের কাজ এক্সাক্টলি আপনি করছেন? কোনগুলো আটকে আছে? ওইটা জানলে আমি না হয় আপনার সঙ্গে কিভাবে আগাইতে পারি ওইটা বলতে পারব।

সেটা পার্টনারশিপে, নাকি ফিফটি-ফিফটি, নাকি যেভাবেই হোক।’ 

আওয়ামী লীগ নেতার ভাগ্নেকে তিনি বলেন, ‘যদি আপনার সঙ্গে কাজ করব বলি, আপনাদের হেল্প করব বলি, সেক্ষেত্রে আমারও তো একটা ক্লারিফিকেশন লাগবে। ওটা তো আপনারা এনশিওর করবেন।’

তার কথার প্রত্যুত্তরে ওই ব্যবসায়ী বলেন, ‘আপনি আসলে কী রকম চাচ্ছেন? মানে প্রফিট কী রকম চাচ্ছেন? আপনি আমাকে খুলে বলতে পারেন।

সমস্যা নাই। আমি আপনার ভাইয়ের মতো।’ 

তিনি মিশমাকে আরো বলেন, ‘আমি চাচ্ছি, আপনি আমার ব্যবসাটা দেখলে বা টিকিয়ে রাখলে আমার কোটি কোটি টাকার ব্যবসাটা নষ্ট হলো না আরকি।’ 

তখন মিশমা ওই ব্যবসায়ীকে বলেন, ‘এখন টেন্ডার কি আপনার হাতে নাই? চলমান নাই?’ উত্তরে ওই ব্যবসায়ী বলেন, ‘টেন্ডার আমার হাতে আছে, কিন্তু আমি কমপ্লিট করতে পারছি না এনসিপির নেতাকর্মীদের কারণে।

মিশমা বলেন, ‘আমাদের তো অনেকেই আছে। অনেকেই অনেকভাবে কাজ করছে। এটা তো আসলে এড়ানো যায় না। সত্য কথা যেটা, সবাই সবদিকেই কাজ করতেছে।’

জানা যায়, ইতিপূর্বে মিশমার বিরুদ্ধে চট্টগ্রামে ছাত্রলীগ পুনর্বাসনের অভিযোগ উঠেছিল।

এ ছাড়া চট্টগ্রাম বন্দরে মিশমার এক ঘনিষ্ঠ অনুসারীর চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ছাড়া এনসিপির এ নেত্রীকে বিভিন্ন সময় চট্টগ্রাম বন্দরের অন্দরমহলেও দেখা গেছে। তখনও তাকে নিয়ে উঠেছিল নানা প্রশ্ন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাগুফতা বুশরা মিশমা বলেন, এটা আমাদের কেউ করাচ্ছে। আমি নিশ্চিত আমাদের দলের কেউ আমার পেছনে লাগছে। যদি তার নাম জানতে পারি আমি ব্যবস্থা নেব। 

জাতীয়6 days ago

সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক6 days ago

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...

জাতীয়7 days ago

বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...

জাতীয়7 days ago

সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়

৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...

জাতীয়1 week ago

জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...

জাতীয়2 weeks ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়2 weeks ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়2 weeks ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়2 weeks ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়2 weeks ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির