Connect with us

জাতীয়

জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

Published

on

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক জামায়াত নেতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

আটক মো. মাহফুজ জকিগঞ্জের কসকনপুর ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি বলে জানা গেছে। বাকীদের নাম জানা যায়নি।

জানা যায়, উপজেলার কসকনপুর ইউনিয়নের আইয়র গ্রামে সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি সড়কে ইট সলিংয়ের কাজ চলছে। সম্প্রতি এই সড়কের ১৫ লাখ ইট রাতের আঁধারে তুলে নেয় স্থানীয় কিছু লোক। এমন অভিযোগে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন এলাকাবাসী।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কসকনকপুর ইউনিয়নের আইয়র বিজিবি ক্যাম্প সড়কটি এইচবিবি হেরিং বন্ডের মাধ্যমে কাজ করা হয়েছিল। সম্প্রতি ওই সড়কে সরকারি উদ্যোগে মাটি কাটা হবে এমন সংবাদে প্রায় আড়াই কিলোমিটার সড়কের ইট রাতের আঁধারে তুলে নেয়া হয়। এলাকাবাসীর পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ তাজুল এ অভিযোগটি দাখিল করেন। তিনি আবেদনে উল্লেখ করেন “সরকারি অর্থে ক্রয়কৃত নির্মাণসামগ্রী যদি এভাবে লুটপাট হয়, তাহলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধাগ্রস্থ হবে।

জানা যায়, সড়কের ইট তুলে নিয়ে মাহফুজের বাড়ির সামনে স্তুপ করে রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের তদন্তে তার সত্যতাও মিলেছে। প্রাথমিক সত্যতা পাওয়ার পর বৃহস্পতিবার পুলিশ মাহফুজসহ ৬ জনকে আটক করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আজ টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বেশ কিছু সরকারি ইট উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। অভিযানে পুলিশ, বিজিবি, আসনার সদস্য ছাড়াও পানি উন্নয়ন বোডের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সরকারি ইট লুটপাটের সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে মো. মাহফুজের বক্তব্য জানা যায়নি।

তবে কসকনপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ছয়েফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, শুনেছি ইউপি সদস্যের কথায় সড়কের ইট তুলে নেওয়া হয়েছে। ইউপি সদস্য ও মাহফুজের বাড়ি পাশাপাশি।

সারাদেশ2 days ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি3 days ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়4 days ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি4 days ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়5 days ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়7 days ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়1 week ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়1 week ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন2 weeks ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির