দূর্নীতি
কালো বিড়ালের খপ্পরে শায়েস্তাগঞ্জ পৌরসভা
Published
10 months agoon

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় গড়ে উঠা কর্মকর্তা-কর্মচারী সিন্ডিকেটে চলছে হরিলুট। অভিযোগ রয়েছে পৌর নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গড়ে ওঠা এই সিন্ডিকেট নিয়মিতভাবে পৌরসভার বিভিন্ন খাতের রাজস্ব লোপাট করে আসছে। প্রাণ-আরএফএল শিল্প প্রতিষ্ঠান থেকে মোটা অংকের উৎকোচ গ্রহন করে অন্তত দুই কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে এই সিন্ডিকেট।
পৌরসভার একাধিক সূত্র জানায়, পৌর কর, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, যানবাহনের লাইসেন্স, ভবনের নকশা অনুমোদন সহ বিভিন্ন খাতের ফি আদায়ে ব্যাপক অনিয়ম চলছে। নথিপত্রে কম দেখিয়ে আদায় করে নেওয়া হয় মোটা অংকের টাকা। এসব কার্যক্রমে পৌর নির্বাহী কর্মকর্তা নুরুল আমিনের সহযোগী হিসেবে কাজ করছেন কর নির্ধারক সুজিত কুমার দত্ত, লাইসেন্স পরিদর্শক সুশীল কুমার বসাক, কর আদায়কারী দেবাশীষ দেব ও সহকারী প্রকৌশলী নাজমুল আলম জিসান।
অনুসন্ধানে জানা যায়, গত দুই অর্থ বছরে প্রাণ-আরএফএল গ্রুপ থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে মাত্র ২০ লক্ষ টাকা পৌর কর আদায় করা হয়। নিয়ম অনুযায়ী যা ২ কোটি টাকা হওয়ার কথা। পৌর নির্বাহী কর্মকর্তা নুরুল আমিনের মাধ্যমে ভাগবাটোয়ারা হয় কয়েক লাখ টাকা। এছাড়াও কর নির্ধারক সুজিত কুমার উৎকোচের বিনিময়ে পৌর কর কমিয়ে দেন অন্যতায় মাত্রাতিরিক্ত কর ধার্য করে থাকেন। তার এই কাজে কর আদায়কারী দেবাশীষ দেব সহযোগী হিসেবে কাজ করেন অন্যদিকে লাইসেন্স পরিদর্শক সুশীল কুমার বসাক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ও শিল্প প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দিতে মোটা অংকের ঘুষ আদায় করেন। লাইসেন্সবিহীন দোকানগুলো থেকে মাসোয়ারা আদায়ের মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে পৌরসভার এক তৃতীয়াংশ দোকানও ট্রেড লাইসেন্সের আওতায় আসেনি সুশীল বসাকের জন্য।
এছাড়াও পৌরসভার অভ্যন্তরে ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য মোটা অংকের ঘুষ দিতে হয় সহকারী প্রকৌশলী নাজমুল আলম জিসানকে। চাহিদা মোতাবেক ঘুষ না দিলে নানান অজুহাতে আটকে রাখা হয় নকশার অনুমোদন।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারী জানান, “অনেকেই নিয়ম মেনে কাজ করতে চান, কিন্তু উপরের (সচিব) নির্দেশ ছাড়া কিছু করা যায় না। রাজস্ব আদায় ও জমার হিসাব ইচ্ছেমতো পরিবর্তন করা হয়। যারা আপত্তি করেন, তাদের বিভিন্নভাবে হেনস্তা হতে হয়।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত পৌর পর পর সহ সকল রাজস্ব আদায়ের পরেও কর্মকর্তা-কর্মচারীদের লুটপাটের কারণে পৌরসভার সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। রাস্তা সংস্কার, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, স্ট্রিটলাইট—সবখানেই দেখা দিচ্ছে তহবিল সংকট, অথচ রাজস্ব আদায় বন্ধ নেই। বিদ্যুৎ বিল, ভবন ভাড়া ও কর্মচারীদের বেতন বাবদ অন্তত ৫০ লক্ষ টাকা বকেয়া থাকলেও লুটপাট করে পকেট ভারি করছেন অসাধু কর্মকর্তা কর্মচারীরা। এই সিন্ডিকেটের কারণে শুধু আর্থিক ক্ষতিই নয়, বরং প্রশাসনিক স্বচ্ছতা ও নাগরিক সেবাও চরমভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে পৌরবাসীর দাবী, কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, যাতে শায়েস্তাগঞ্জ পৌরসভা আবারও স্বচ্ছতা ও জবাবদিহির পথে ফিরতে পারে।
পৌর নির্বাহী কর্মকর্তা নুরুল আমীন বলেন আমার আল্লাহ জানেন শায়েস্তাগন্জ পৌরসভার একটি পয়সাও আমার পকেটে যায়নি। সর্বোপরি প্রশাসক স্যার, পৌরপরিষদ এর নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করি। ওদের অত্যাচারে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। আমার বদলী পর্যন্ত একটু সমদিন পাশে থাকবো ইনশাআল্লাহ। কালো বিড়ালের খপ্পরে শায়েস্তাগন্জ পৌরসভা।
You may like
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।